শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ভূমি সেবা সপ্তাহ চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমি মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » ভূমি সেবা সপ্তাহ চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমি মন্ত্রী
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমি সেবা সপ্তাহ চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমি মন্ত্রী

---

ঢাকা প্রতিনিধি :: ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, অধিকাংশ ভূমি মালিক ভূমির পর্চা, খতিয়ান, খাজনা, খারিজ, জরিপ বা ভূমি ডিজিটালাইজড সম্বন্ধে জানেন না ৷ তিনি গণসচেতনতা গড়ে তুলতে ভূমির জটিল বিষয়াদি সম্বন্ধে জেলা পর্যায়ে ভূমি সেবা সপ্তাহ শিগগির চালু করার প্রতি গুরুত্বারোপ করেন ৷
আজ বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারগণের সমন্বয়ে নভেম্বর ২০১৫ মাসের সমন্বয় সভায় ভূমি মন্ত্রী সভাপতির বক্তব্যে সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান ৷
ভূমি মন্ত্রী শরীফ বলেন, সিকোয়সন্তি ও পয়োসন্তি জমির সঠিক তথ্যের অভাবে অনেকসময় বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির সঠিক হিসাব পাওয়া যায় না ৷ মন্ত্রী কৃষি ও অকৃষি খাস জমির সঠিক হিসাবের রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷
সভায় ভূমি মন্ত্রী আরও বলেন, ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য সারাদেশে ৩ হাজার জরাজীর্ণ ভূমি অফিসকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলো অত্যন্ত জরাজীর্ণ ও অরক্ষিত৷ তিনি সংশ্লিষ্টদের ভূমি অফিস নির্মাণের জন্য সাইট সিলেকশন করার নির্দেশ দেন ৷
ভূমিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কাজের মধ্যে এবার একনেক সভায় ১০ হাজার গৃহহীন পরিবারকে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের অনুমোদন পাওয়া গেছে ৷ তবে আমাদের ইচ্ছে আছে ৫১ হাজার পরিবারকে পুনর্বাসন করার ৷ তিনি সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন ৷ উল্লেখ্য, দেশের ৬১টি জেলার ৪৩২টি উপজেলা হতে ১০ লাখ ৩৫ হাজার ৭৮২টি ভূমিহীন পরিবার এবং ২ লাখ ৪৭ হাজার ২৬৭টি গৃহহীন পরিবারের তালিকা পাওয়া গেছে ৷
সভায় ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম, আন্তঃজেলা ও আন্তঃবিভাগ সীমানা বিরোধ নিষ্পত্তি ও জরিপ কার্যক্রম, ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদারকি, বিভাগভিত্তিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় ৷
সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. আবদুর রব হাওলাদার, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব পুন্যব্রত চৌধুরী, বিভাগীয় কমিশনারবৃন্দ ও যুগ্মসচিব আবুয়াল হোসেন এসময় উপস্থিত ছিলেন ৷  আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ