শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধসের কারণ অনুসন্ধানে বিজ্ঞানভিত্তিক কারিগরী সহায়তা দিতে চান ইউএনডিপি
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধসের কারণ অনুসন্ধানে বিজ্ঞানভিত্তিক কারিগরী সহায়তা দিতে চান ইউএনডিপি
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধসের কারণ অনুসন্ধানে বিজ্ঞানভিত্তিক কারিগরী সহায়তা দিতে চান ইউএনডিপি

---ষ্টাফ রিপোর্টার :: (৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.২৪মি.) রাঙামাটি সফরে আসা বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর ও ইউএনডিপি’র ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস ২২ আগষ্ট  মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি সদস্য সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়ার সাথে পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রবার্ট ওয়াটকিনস ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত রাঙামাটি জেলার ৪টি উপজেলার প্রাইমারী স্কুল জাতীয়করণে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে বিগত বছরগুলোতে ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদগুলো পরস্পরের সমন্বয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সফলভাবে কাজ করার বিষয়টি উল্লেখ করেন। তিনি ১৩ জুন রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসের বিষয়ে এক মন্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের এই ধসের পেছনে অনেক কারণ থাকলেও এগুলো অনুসন্ধানে কোন বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অনুসন্ধান করা হয়নি। পার্বত্য জেলা পরিষদ যদি এই বিষয়ে বিজ্ঞানভিত্তিক কারণ অনুসন্ধান করতে চায় সেক্ষেত্রে ইউএনডিপি এবিষয়ে কারিগরী সহায়তা দিতে পারে। পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা বৃদ্ধি এবং জমির উপর চাপ এর কারণে খাদ্যের নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং এ থেকে পরিত্রাণের উপায় হিসাবে সনাতন পদ্ধতিতে চাষের পরিবর্তে অন্য কোন বিকল্প পদ্ধতিতে খাদ্য নিরাপত্তা সৃষ্টি করা যায় কিনা এ বিষয়ে জেলা পরিষদকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, প্রতি বছরই জেলা পরিষদ হতে বাগান চাষীদের বিনামূল্যে চারা বিতরণ করা হয়। প্রকৃত দরিদ্রদের বাগান ও গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে পারলে পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি পার্বত্য জেলায় শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করায় ইউএনডিপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কর্মকর্তা বিপ্লব চাকমা ও ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা উপস্থিত ছিলেন।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ