শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ : বাংলাদেশে অনুপ্রবেশ করছে
প্রথম পাতা » অপরাধ » রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ : বাংলাদেশে অনুপ্রবেশ করছে
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ : বাংলাদেশে অনুপ্রবেশ করছে

---এবিএম জাবের উদ্দিন,লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) উখিয়া ষ্টেশন জামে মসজিদের দেয়াল ঘেষে বসে আছে ৪টি রোহিঙ্গা পরিবার। উৎসুক জনতা ভীড় দেখে দেখার আগ্রহ হয় প্রতিবেদকের। জনতার ভীড়ের ভিতর থেকে দেখা যায় রোহিঙ্গা পরিবার গুলোকে। তাদের মধ্যে ১জন পুরুষ বাকী সবাই মহিলা, ৪ পরিবারে সন্তান রয়েছে ৬জন। ৪ পরিবারের ৪টি বস্তা। বস্তার ভিতর রয়েছে কিছু খাবার, আর থালা,বাসন। তারা সবাই গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের রেজু আমতলি এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছে। পথ ভুলে এরা উখিয়া ষ্টেশনে চলে এসেছে।

সুত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ৯ অক্টোবর সেনা ও রাখাইন উগ্রবাদীদের হাতে রোহিঙ্গা নির্যাতনে ক্ষত চিহ্ন মুছ না মুছতে ফের মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মংডু, বুচিদং ও রাচিডং জেলায় অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটাচ্ছে গত সপ্তাহ ধরে। এ ধরনের সৈন্য সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে বিজিবি টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

নতুনভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতনের আশংকায় এসব এলাকা থেকে রোহিঙ্গা মুসলিমরা আবারো বাংলাদেশে অনুপ্রবেশের আশংকা করছে স্থানীয় লোকজন। গত ১ সপ্তাহে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ১১ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে উখিয়ার বালুখালী ও কুতুপালং এবং টেকনাফের লেদা ও মুছনি ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে এনজিও সংস্থার রিপোর্টে বলা হলেও সরকারী ভাবে এর কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক মনজুরুল হাসান খান বলেন, কক্সবাজার বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে কোন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আমাদের কাছে নেই। তবে বিচ্ছিন্নভাবে অনাকাঙ্খিতভাবে কয়েকজন রোহিঙ্গা গোপনে চুরি করে সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে টেকনাফ বিজিবি অধিনায়ক জানান। কিন্তু ঠিকই রোহিঙ্গা অনুপ্রবেশ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে কুতুপালং নতুন ক্যাম্প অবস্থানকারী রোহিঙ্গা সিরাজুল হক ও বালুখালী নতুন বস্তির মাঝি লালু সাংবাদিকদের জানিয়েছেন। তাদের মধ্যে টেকনাফ ছাড়া উখিয়ার কুতুপালং এবং বালুখালী নতুন বস্তিতে অন্তত ৫হাজার রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে। যারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার উখিয়া সদর ষ্টেশন জামে মসজিদের পাশে অবস্থান নিয়েছে কক্সবাজার অথবা অন্য কোথায় চলে যাওয়ার জন্য।

অনুপ্রবেশকারী এদের রয়েছে দিল মোহাম্মদ (৪৪), তার স্ত্রী ছখিনা খাতুন (৩৫), তাদের ৪ সন্তান মো. তাহাদ (৮), মো. আনাছ (৬), মো. হাসান (৪) ও মো. হোসেন দেড় বছরের শিশু। তাদের বাড়ী মিয়ানমারের মংডু তামাবিল গ্রামে। এছাড়াও তাদের রয়েছে একই এলাকার নুরুল আলমের স্ত্রী বাবেয়া খাতুন (৩০)। তিনি বলেন, মিয়ানমারের সেনা নির্যাতন সইতে না পেরে স্বামীকে ফেলে রেখে ১সন্তান নিয়ে সে চলে এসেছে বাংলাদেশে। একই কথা ছাহিদা নামের আরেক গৃহবধুর। তার স্বামীও মিয়ানমারে রয়ে গেছে। তারা প্রত্যেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখন তারা কোথায় যাবে ভেবে পাচ্ছেনা। রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুপ্রবেশকারীরা মসজিদের দেয়াল ঘেষে বসা ছিল। এ নিয়ে রেজু আমতলি বিজিবি’র সুবেদারের নিকট বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন করেও নেটওয়ার্ক সমস্যার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট মংডুর ময়্যু পর্বতমালার পাদদেশে সেদেশের ম্রো উপজাতির ৭ জনের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাত লাশ উদ্ধার করা হয়। ইতিপূর্বে ২৯ সেপ্টেম্বর রাছিদং জেলার একটি নদীতে গলাকাটা একই পরিবারের পিতা, পুত্র ৩ জনের লাশ উদ্ধার করা হয়। চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত রাখাইনের বিভিন্ন এলাকায় ৫৫ জন নিহত ও ৩৪ জন নিঁখোজের তথ্য প্রকাশ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি’র অফিস থেকে। এসব ঘটনার প্রেক্ষিতে আরকান প্রাদেশিক পরিষদের ৯ জন এমপি গত সপ্তাহে মিয়ানমারের সেনা প্রধানের সাথে রুদ্ধদার বৈঠক করেন। উক্ত বৈঠকের একদিন পর প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে বিমানে করে রেঙ্গুন থেকে আরকান দেশের রাজধানী সিটুয়ে বিমানবন্দরে অতিরিক্ত প্রায় ৫ শতাধিক পদাতিক সৈন্য প্রেরণ করে মিয়ানমার সেনাবাহিনী। বিশেষ করে পূর্বে অবস্থিত কয়েক ডিভিশনের পাশাপাশি রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়ে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের মংডু, বুছিদং ও রাছিদং জেলায় এসব অতিরিক্ত পদাতিক সৈন্য মোতায়েক করেছে বলে রয়টার্স ও এএফপি’র খবরে জানানো হয়েছে। ইতিমধ্যে নিয়োজিত অতিরিক্ত সৈন্যরা বুছিদং ও রাছিদং জেলার ময়্যু পর্বতমালা সংলগ্ন রোহিঙ্গা গ্রামগুলোতে মৌখিকভাবে কারফিউ জারি করেছে। এসব এলাকার লোকজনদের ভুলেও ময়্যু পর্বতমালার দিকে অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। ফলে রোহিঙ্গা আতংকিত হয়ে নতুনভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।





আর্কাইভ