শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ : আহত-৩০
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ : আহত-৩০
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ : আহত-৩০

---হবিগঞ্জ প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দুই সিএনজি (অটোরিক্সা) সংগটনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এ সময় ইনাতগঞ্জ বাজার রণ ক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ পূর্ব বাজার ও পশ্চিম বাজারে দুইটি সিএনজি ষ্টেন্ড রয়েছে। রয়েছে দুইটি আলাদা সমিতি। পূর্ব বাজার ষ্টেন্ডের নেতৃত্বে রয়েছেন সমিতির সভাপতি শিমুল মিয়া ও অপর ষ্টেন্ডের নেতৃত্বে রয়েছেন রুবেল আহমেদ। পূর্ব বাজারের ষ্টেন্ডের দাবী পশ্চিম বাজারের ষ্টেন্ড তাদের অধীনে থাকতে হবে। এতে অপর পক্ষ নারাজ। এ নিয়ে গত প্রায় দুই মাস ধরে উভয় সমিতির লোকদের মধ্যে বিরুধ চলে আসছে। এর জের ধরে ২৬ আগষ্ট শনিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু।

সংঘর্ষে শিকল,রামদাসহ একে অপরকে বোতল ছুড়ে মারেন।

এ সময় ইনাতগঞ্জ বাজার রণ ক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দেন। সাধারন মানুষের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় এ এসপি(সার্কেল) রাসেলুর রহমান,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতাউর রহমান ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সংঘর্ষে আহতরা হলেন, শিমুল মিয়ার পক্ষের ফয়ছল আহমেদ, জাকারিয়া, নুরকাছ উদ্দিন, টিপু, তফু মিয়া, শাহীন আহমেদ, রাসেল, জুনু মিয়া, শিবলু মিয়া, এনামুল ও রাজন মিয়া।

রুবেলের পক্ষের সালাম, রবিউল হোসেন, আশরাফ উদ্দিন, রাসেল
মিয়া, দীপু, সুরেজ, লিলজার, আমির হোসেন, আমির হোসেন, কামরান, নোমান ও সায়েদ প্রমূখ।

আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)