শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে বন্যার্ত মা-শিশুদের ফ্রি হেলথ ক্যাম্প
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে বন্যার্ত মা-শিশুদের ফ্রি হেলথ ক্যাম্প
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে বন্যার্ত মা-শিশুদের ফ্রি হেলথ ক্যাম্প

---সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) সিরাজগঞ্জে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ারপাঁচিল বাজারে বন্যা দূর্গত এলাকার মা ও শিশুদের মাঝে সালেহা ইসহাক গার্লস স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে দিন ব্যাপি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বানভাসি অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দৌড়গোরায় পৌঁছেতে ফ্রি হেলথ ক্যাম্প উদ্ভোধন করেন জেলা প্রশাসক ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কামরুন নাহার সিদ্দীকা। এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি বন্যা দূর্গত এলাকার অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কতিপয় নেতাগণ দুই একটি স্থানে বানভাসিদের ত্রাণ বিতরণের নামে রাজনৈতিক ফায়দা নিতে অসত্য মন্তব্য করছেন। কেননা আমাদের নিকট পর্যাপ্ত ত্রান সামগ্রী মজুদ রয়েছে, যা আমরা বিভিন্নভাবে বিতরণ করছি।

এছাড়াও তিনি বন্যা দূর্গত এলাকার মা ও শিশুদের সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানে সালেহা ইসহাক গার্লস স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং জনসেবা মূলক সকল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানে আশ্বস্থ্য করেন।

২৭ আগষ্ট রবিবার দিন ব্যাপি এই ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠানে সালেহা ইসহাক গার্লস স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ রুমানা ইয়াসমিন শাওন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মাহমুদ রায়হান, সংগঠনের উপদেষ্টা করুনা রাণী শাহা, জেলা গার্লস গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম আরা লাজ, খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল খালেক।

ফ্রি ক্যাম্পে মা ও শিশুদের চিকিৎসা প্রদানে ডা. শংকর রায়সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে ৪ শত মা ও শিশুদেও মাঝে শিশু খাদ্যের মধ্যে দুধ, বিস্কুট ও খাবার স্যালাইন, সাবান, পানি বাহিত রোগের ঔষধসহ বিভিন্ন রোগের ঔষধ বিতরণ করা হয়।





আর্কাইভ