শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে কৃষকের মাঝে নেই ঈদ আনন্দ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে কৃষকের মাঝে নেই ঈদ আনন্দ
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কৃষকের মাঝে নেই ঈদ আনন্দ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৪মি.) নওগাঁর আত্রাই পুরো এলাকা জুড়ে কৃষকের মাঝে নেই ঈদ আনন্দো। বন্যা কবলিত আত্রাই অঞ্চলের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদ দুয়ারে কড়া নাড়লেও সেখানে ঈদেও আমেজ নেই। চরম অর্থকষ্টে দিন কাটছে আত্রাইয়ের মানুষের। অর্থাভাবে বেশিরভাগ পরিবারেই এখনো কেনা হয়নি নতুন জামাকাপড়। কেউ কেউ বিলে মাছ ধরে কোন রকমে জীবনধারণ করছেন। আবার অনেকেই জীবিকার তাগিদে ছেড়েছেন নিজ গ্রাম। সে সব পরিবারের সদস্যরা গৃহকর্তার ফেরার আশায় দিন গুনছেন। ফলে আত্রাই উপজেলার কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ নিয়ে বাড়তি কোন উচ্ছাস নেই। অকাল বন্যায় নিঃস্ব আত্রাই উপজেলার বাসিন্দাদের বেশির ভাগই এবার বঞ্চিত হবেন ঈদ আনন্দো থেকে। ক্রেতাশূণ্যতায় আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানিরা। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এ সময়টিতে জামজমাট বিকিকিনি হলেও এ বছর অন্য দৃশ্য। ঈদের বর্ণিল সাজে দোকানগুলো সাজলেও ক্রেতা কম। কারণ একটাই, এমন দুর্যোগের পর হাত খালি মানুষের। আত্রাইয়ে উজান থেকে নেমে আসা ঢলে ও অবিরাম বর্ষণের ফলে উপজেলায় এবারের বন্যায় এগারো হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাঝে নেই এবার ঈদ আনন্দো। গত দুই দুই বার বর্ষা মৌসুমে এভাবেই বন্যার পানিতে সমস্ত ফসল তলিয়ে যায়। ফলে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে উপজেলার কৃষকেরা। এদিকে কৃষকদের মতে আমন ধানে যেহেতু উৎপাদন খরচ অনেক কম অথচ বজার মূল্য ভালো পাওয়া যায়। তাই তারা আমন দিয়ে বোরোর ক্ষতি পুশিয়ে নেয়ার স্বপ্ন দেখে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আমন ও বিভিন্ন ফসল চাষ করেছিল। কিন্তু আষ্মিকভাবে ভয়াবহ বন্যায় উপজেলার সমস্ত ফসল মুহুর্তের মধ্যে তলিয়ে যায়। দু’ বেলা দু’ মুঠো ভাতের জন্য পরিবার বাঁচাতে যাদের সর্বক্ষণিক দৌড়ঝাঁপ ঈদ বাজারের দিকে তারা কি আর খেয়াল রাখেবে। উপজেলার কৃষি ও মৎসজীবীরা জানালেন এ বছর যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বৃষ্টি। উজান থেকে নেমে আসা ঢলে ও অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় তারা এখন ঘর বাড়ি হারা। তাই ঈদ এলেও তারা এখন চরম অসহায়। একদিকে হাতে নেই টাকা। অন্যদিকে গৃহহীন। তাদের ছেলে-মেয়েরা ঈদের নতুন জামা কাপড়ের আবদার করলে তারা শুধুই দু’ চোখের জল ফেলছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উত্তরাঞ্চলের খাদ্যের বৃহৎ চাহিদা মেটাতে সহায়ক হতো আত্রাইয়ের উৎপাদিত আমন ধান।

এবারের বন্যায় কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে র্ঊধ্বতন র্কতৃপক্ষের নিকট পাঠিয়েছি। আশা করা যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহায়তা দিয়ে আগামী দিনে সহায়তা প্রদান করা হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর্কাইভ