শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুক না দেয়ায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন
প্রথম পাতা » অপরাধ » যৌতুক না দেয়ায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুক না দেয়ায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩১মি.) গাজীপুরের শ্রীপুরে যৌতুক না দেয়ায় নেশাগ্রস্ত স্বামী আবুল হোসেন স্ত্রী সুফিয়া আক্তারকে (৩৮) পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুফিয়া পৌর এলাকার ভাংনাহাটি (চাপিলাপাড়া) গ্রামের মৃত শামসুদ্দিনের মেয়ে।

৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের নিহতের ভাড়া ঘরের পাশের ঝোপ থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর ঘাতক স্বামী পলাতক রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিহতের চাচা আবুল মুন্সি জানান, আনুমানিক ৮/৯ বছর পূর্বে বেড়াইদেরচালা গ্রামের শহিদুল্লাহর সাথে সুফিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের ঘরে সূজন নামে এক ছেলে সন্তান রয়েছে। পরে আগের ঘরের ছেলেকে নিয়ে পৌরসভার ২নং সিএন্ডবি এলাকার মৃত হবিজউদ্দিনের ছেলে আবুল হোসেনকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী আবুল তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধোর করতো। স্বামী আবুল হোসেনের অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে সুফিয়া স্বামীর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে একই গ্রামের কুলসুম বেগমের বাড়িতে ভাড়া থাকেন। সেখানে গিয়েও স্বামী আবুল হোসেন তাকে যৌতুকের জন্য মারপিট কর। ছেলে সুজন বাসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন।

বাড়ির মালিক কুলসুম বেগম জানান, প্রায় ৪/৫ বছর যাবত সুফিয়া তার বাড়ির ভাড়াটিয়া হিসেবে আছে। প্রায়ই আবুল হোসেন তাকে মারধর করত। রবিবার গভীর রাতে সুফিয়াকে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। বিকেলে বাড়ির পাশে ঝোপের ভেতর সুফিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বামী আবুল হোসেন বিকেল বাড়িতে এসে সুফিয়ার পরিবারের সদস্যদের খবর দেয়। ততক্ষণে সুফিয়া মারা যায়। স্ত্রীর মৃত্যু হয়েছে শুনে আবুল হোসেন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিকভাবে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা আবুল মুন্সি বাদী হয়ে স্বামী আবুল হোসেনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।





আর্কাইভ