শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ কলেজে ছাত্রলীগ- ছাত্রদলের সংর্ঘষ ,বিস্ফোরণ : আতংক
বিশ্বনাথ কলেজে ছাত্রলীগ- ছাত্রদলের সংর্ঘষ ,বিস্ফোরণ : আতংক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে ৷ এতে ৫জন আহত হয়েছেন ৷ শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এঘটনা ঘটে ৷ এতে আহত হয়েছেন ছাত্রলীগ নেতা মুজিব মিয়া, খালেদ আহমদ, শামিম মিয়া৷ অন্যান্য আহতদের নাম জানাযায়নি ৷ আহতরা প্রাথমিক চিকিত্সা গ্রহন করেছেন ৷ তবে ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারা দাবি করেন এঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা জড়িত নয় ৷ কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে ৷
কলেজ ছাত্রলীগের নেতারা দাবি করেন ছাত্রদল নেতা রাজন, আবদুর রবের নেতৃত্বে ছাত্রলীগ নেতাদের ওপর হামলা চালানো হয় ৷ এতে ছাত্রলীগের কয়েকজন আহত হন ৷
এদিকে, ছাত্রদলের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় উপজেলা সদরে ছাত্রলীগ দেশীয়-অস্ত্র-সস্ত্র নিয়ে উপজেলা শহরে মিছিল বের করে ৷ এসময় কয়েকটি ফটকার বিস্ফোরণ ঘটে ৷ এতে উপজেলা শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক জড়িয়ে পড়ে ৷
এব্যাপারে কলেজ ছাত্রদল নেতা আবদুর রব বলেন, ছাত্রদলের সঙ্গে ছাত্রদলের কোনো সংর্ঘষ হয়নি ৷ ছাত্রলীগের নেতাদের মধ্যে সংর্ঘষ হয়েছে ৷ আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় ৷
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল বলেন, ছাত্রদল নেতাদের হামলায় ছাত্রলীগের কয়েকজন আহত হয় ৷ এরই প্রতিবাদে ছাত্রলীগ মিছিল বের করে ৷ আমাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বিষয়টি সঠিক নয় ৷
বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক সংর্ঘষের সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে তাদের মধ্যে সংর্ঘষ হয়েছে তা জানা নেই ৷
থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ৷ তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান ৷
আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১১ মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ