শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় ১৫০ পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় ১৫০ পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় ১৫০ পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু

---বরগুনা প্রতিনিধি :: (১১ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি.) বরগুনা জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভাসহ বিভিন্ন এলাকার ১৫০টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি শেষ হয়ে সোমবার দেবীর বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সকল পূজা মন্ডপের নেতৃস্থানীয়দের নিয়ে ইতিমধ্যে পূজা উদযাপনের বিষয়াদি নিয়ে মতবিনিময় করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করা করেছে।

আজ ২৬ সেপ্টেম্বর মহাষন্ঠীতে শারদীয়া দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তার মাধ্যমে মূল পূজা শুরু করা হবে।এরপর ২৭ সেপ্টেম্বর মহা সপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্টমী, ২৯ সেপ্টেম্বর মহানবমী, ৩০ সেপ্টেম্বর দশমী ও যাত্রামঙ্গল এবং ১ অক্টোবর প্রতিমানিরঞ্জন অনুষ্ঠিত হবে।পূজা উপলক্ষে সরকার প্রদত্ব চাউল ইতিমধ্যে পূজা উদযাপন কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনী ব্যাপক সতর্কতা গ্রহণ করেছে। জেলা ও উপজেলা প্রশাসনও যথাযথ পদক্ষেপ গ্রহন করেছে। পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন ম্ন্ডপে কবিগান, সাধারণ জ্ঞান প্রতিযোগিত, হাড়িভাঙ্গা খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েকটি স্থানে আড়ম মেলার আয়োজন করা হয়েছে।

এসব স্থানে এলাকার প্রতিমা একত্রিত করে মেলা ও সবশেষে বিসর্জনের ব্যবস্থা করা হবে।





আর্কাইভ