রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার বিকাল ৫টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত সভাপতি সুলাইমান মেহেদী হাসানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
এরপর সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসাইন আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন তাহের, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মুজাহেদুল ইসলাম বাতেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন সোহেল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আকতার পপি, প্রচার সম্পাদক সালাহ উদ্দীন আকাশ, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাইদুল হাছান মিঠু, নির্বাহী সদস্য গিয়াস উদ্দীন টিটু, হান্নান হায়দার, এম. মিলাদ উদ্দীন মুন্না, শামসুদ্দীন চৌধুরী, কামাল উদ্দীন চৌধুরী প্রমূখ।
এছাড়া অনলাইনে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি বাবলু দাস, অধ্যাপক মুকতাদের আজাদ খান, সাংগঠনিক সম্পাদক মীর মামুন, সমাজ কল্যান সম্পাদক কামরুল ইসলাম দুলু, প্রকাশনা সম্পাদক সবুজ অরণ্য প্রমূখ।
সংগঠনের পরবর্তী সভা আগামী ২৫ নভেম্বর বুধবার বিকাল ৫টায় মেঘনা নিউজ২১ ডটকম’র বহদ্দারহাটস্থ অফিসে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও কমিটি গঠন উপ-কমিটির সভাপতি নির্মল বড়ৃয়া মিলনের নেতৃত্বে শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিটিজি টাইমস২৪ ডটকম’র সম্পাদক সুলাইমান মেহেদী হাসানকে সভাপতি ও মেঘনা নিউজ২১ ডটকম’র সম্পাদক ইব্রাহিম বিন তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার