শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে প্রান্তিক শিশুদের সহায়তাকরণ সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে প্রান্তিক শিশুদের সহায়তাকরণ সভা
রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে প্রান্তিক শিশুদের সহায়তাকরণ সভা

---


ষ্টাফ রিপোর্টার:: ২২নভেম্বর রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ও স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাসত্মবায়নে রাঙাামাটি কাউখালীর বাকছড়ি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধার মাধ্যমে প্রান্তিক শিশুদের সহায়তাকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
স্থানী এনজিও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কৃপা চাকমা, সেভ দ্য চিলড্রেনের শিশুর ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মেহেরুন্নাহার স্বপ্না, প্রকল্প ব্যবস্থাপক মিনাকী চাকমা, বাকছড়ি প্রাথমকি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি কুমার চাকমা’সহ কাউখালী উপজেলার কাব্বারী, মহিলা মেম্বার, সাংবাদিক ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিকার প্রোগ্রাম ডিরেক্টর কক্সী তালুকদার ৷
সভায় চেয়ারম্যান বলেন, শান্তিচুক্তি মোতাবেক পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র-গোষ্ঠির শিশুদের সম্প্রদায়ভিত্তিক নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা প্রদান করা হবে ৷ এ বিষয়ে সরকার খুবই আন্তরিক বলেই মন্ত্রনালয় থেকে এ ধরনের পদক্ষেপ গ্রহন করেছে ৷ তিনি বলেন, এ জেলার প্রতিটি পরিবার থেকে একজনকে শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সব বৈরীতা দূর হবে বলে আমার বিশ্বাস ৷ প্রকৃত শিক্ষা থেকে যেন কেউ বাদ না যায় সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান চেয়ারম্যান ৷
সভাপতির বক্ত্যবে আশিকার নির্বাহী পরিচালক বলেন, রাঙামাটির কাউখালী উপজেলার বাকছড়ি প্রাথমিক বিদ্যালয়ে যেসব অবকাঠামো নির্মাণ করা হবে তা কোন ঠিকাদারকে দিয়ে করা হবেনা ৷ স্বচ্ছ ও মজবুতভাবে নির্মাণের লক্ষে আশিকা এবং সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকবে ৷ এ বিষয়ে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন ৷ তিনি বলেন, এ জেলার শিশুদের জন্য শিক্ষাবান্ধব স্কুল নির্মাণের কাজটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে দাতা সংস্থারা বৃহত্‍ভাবে আগামীতে আরো এ ধরনের প্রকল্প গ্রহণ করতে পারে ৷
আপলোড : ২২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২২ মিঃ





আর্কাইভ