শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে অপর্যাপ্ত সাইক্লোন শেল্টার
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে অপর্যাপ্ত সাইক্লোন শেল্টার
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে অপর্যাপ্ত সাইক্লোন শেল্টার

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) বঙ্গোপসাগর উপকূলীয় জেলা পটুয়াখালীতে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র। ঝড়-ঝাঞ্জা, নিম্ন চাপ আর ঘূর্ণীঝড় প্রবণ জেলার ৭টি উপজেলা ও ১টি থানায় প্রায় ১৬ লক্ষাধিক মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য রয়েছে মাত্র ৩শ’৩১টি সাইক্লোণ শেল্টার। যার ধারন ক্ষমতা ১লাখ ৩৭ হাজার মানুষের। ফলে প্রায় সাড়ে ১৪লক্ষ মানুষ দূর্যোগের ঝুঁকির মুখে বসবাস করছে।
প্রাকৃতিক দুর্যোগের ঝুকির মুখে থাকা উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রতি বছরই কম বেশি আঘাত হানছে ঘুর্নিঝড়, নিম্ন চাপ, জলোচ্ছাস। এসব দুর্যোগকালীন সময়ে জেলার ১৬ লাখ ২২ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য রয়েছে রয়েছে ৩৩১টি সাইক্লোন শেল্টার আর ৫৬টি মাটির টিলা। কিন্তু বিদ্যমান এসব আশ্রয় কেন্দ্রে দুর্যোগের সময় আশ্রয় নিতে পারে মাত্র ১লাখ ৩৭হাজার মানুষ। প্রয়োজনের তুলনায় সাইক্লোন শেল্টার অপ্রতুল হওয়ায় আশ্রয় না পেয়ে দুর্যোগের সময় ঝুকির মুখে থেকে যাচ্ছে জনসংখ্যার বিরাট একটি অংশ। অন্যদিকে মাটির টিলা বা কেল্লায় কোন শেড না থাকায় এখানে আশ্রয় নিতে পারছেনা মানুষ। ষাটের দশকে নির্মিত এসব টিলার দীর্ঘদিন কোন সংস্কার না থাকায় এগুলোও রয়েছে অস্তিত্ব সংকটে।রাঙ্গাবালীর কাজীর হাওলার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সাইক্লোন সিডরের পর দাতা সংস্থার সহায়তায় বেশ কিছু সাইক্লোন সেল্টার নির্মান হলেও প্রয়োজনের তুলনায় তা নগন্য। কাছয়াবুনিয়া গ্রামের গৃহবধু তানিয়া অক্তার বলেন, জনসাধারনের সুবিধামত স্থানে এসব স্কুল কাম সাইক্লোন শেল্টারগুলো নির্মিত না হওয়ায় দুর্যোগের সময় সেখানে যেতে পারেনা অনেকেই। একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, মাঠির টিলা গুলোতে নেই বৃস্টিতে রক্ষার কোন ব্যবস্থা। ফলে মানুষ ওখানে যেত চায়না।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান জানান, বন্যা ও জলোচ্ছাসের ঝুঁকির কথা মাথায় রেখে জেলায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)