শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরের চেয়ারম্যান বাবা সুলতানের নির্যাতনে হাসপাতালে গৃহবধূ ফজিলা
প্রথম পাতা » অপরাধ » নাটোরের চেয়ারম্যান বাবা সুলতানের নির্যাতনে হাসপাতালে গৃহবধূ ফজিলা
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরের চেয়ারম্যান বাবা সুলতানের নির্যাতনে হাসপাতালে গৃহবধূ ফজিলা

---
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি::
নাটোরের সিংড়ায় ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানের প্রকাশ্য নির্যাতনের শিকার গৃহবধু ফজিলা বেগম এখন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে যন্ত্রনায় কাতরাচ্ছেন৷ ফজিলা বেগমকে প্রকাশ্যে রাস্তায় অস্ত্রের মুখে টেনে বনকুড়ি ব্রীজে নিয়ে গিয়ে তার মাথায় রামদার কোপে জখম করার পর তার বাম পা ও হাত ভেঙ্গে দেয়া হয়েছে ৷ এ ঘটনায় সোমবার বিকেলে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানসহ মোট নয়জনের নামে মামলা দায়ের করেছেন স্থানীয় মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ হাতেম আলী৷ সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিত ফজিলা বেগম ও তার স্বামী বাবলু মিয়া এবং এলাকাবাসী জানান, রোববার দুপুরে উপজেলার বনকুড়ি গ্রামে বনকুড়ি মসজিদের নিয়ন্ত্রনে থাকা খাস জলাশয়ের মাছ ধরতে যায় ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতান ও তার সহযোগীরা৷ এ সময় এলাকার নারী-পুরুষ সকলে এসে তাদের মাছ মারতে বাধা দিলে বাবা সুলতান পকেট থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে সেখান থেকে সবাইকে তাড়িয়ে দেন৷ ঘটনার সময় বনকুড়ি গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফজিলা বেগম (৩৮) সকলের পিছনে পড়ে গেলে বাবা সুলতান তাকে ধরে রাস্তার ওপর দিয়ে টেনে-হিঁচড়ে বনকুড়ি ব্রীজে নিয়ে যান৷ পরে তার সহযোগী শামীম ও এনামুলসহ কয়েকজন এলোপাথারীভাবে মারপিটের পর তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করে এবং তার বাম পা ও হাত ভেঙ্গে দেয়৷ বাবা সুলতার চলে যাওয়ার পর এলাকাবাসী আহত গৃহবধু ফজিলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এলাকাবাসী জানিয়েছেন ‘বাবা সুলতান’ খ্যাত সুলতান আহমেদ ২০১১ সালের ২৫জুন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন৷ সন্ত্রাস, চাঁদাবাজী ও নির্যাতনের কারনে তার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হলে তিনি আত্নগোপনে চলে যান৷ বেশীর ভাগ সময়ই ইউনিয়ন পরিষদ চলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে৷ সুলতান আতংকে সাধারণ মানুষ জন কেউ আর ইউনিয়ন কার্যালয়ে যেতে চাননা৷ অভিযোগ রয়েছে, সেখানে একটি গোপন কক্ষও আছে যেটি সবার কাছে সুলতানের টর্চার সেল নামেই পরিচিত৷ নির্যাতনের ভয়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেও চাননা৷ তিনি বগুড়ায় অবস্থান করে সপ্তাহে দু’একদিন অফিস করেন৷ এর আগে এই চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও উন্নয়নমূলক কর্মকান্ডে দুর্নীতিসহ সতেরটি অভিযোগে তার ওপর অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন ইউনিয়ন পরিষদের দশজন ইউপি সদস্য৷ এব্যাপারে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বলেছেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন তবে ওই ঘটনায় এখনো কেউ থানায় মামলা করতে আসেন নাই৷ মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ৷

আপলোড ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৫৩মিঃ 





আর্কাইভ