শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরের পৌরনির্বাচনী প্রচারণায় প্রার্থীরা মাঠে
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরের পৌরনির্বাচনী প্রচারণায় প্রার্থীরা মাঠে
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরের পৌরনির্বাচনী প্রচারণায় প্রার্থীরা মাঠে

---
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি::
নাটোর পৌরসভার নির্বাচনী প্রচারনায় দৃশ্যত মাঠে রয়েছেন আওয়ামী লীগের দু’জন এবং বিএনপির একজন প্রার্থী৷ তারা অনেক আগেই মাঠ গরম করে প্রচারণায় এলাকা চষে বেড়াচ্ছেন৷ দলীয় মনোনয়ন না পেলেও পাওয়ার আশায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে দৌড়ঝাঁপ করছেন৷ ভোটারদের কাছে সরসরি ভোট চাইতে না গেলেও ভোট প্রার্থনার কৌশলের মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছেন নিজের ছবির সাথে দলীয় নেতাদের ছবি দিয়ে রঙ্গিন বিলবোর্ড আর ব্যানার-ফেস্টুন৷ দু’একজন অবশ্য এরই মধ্যে ভোটারদের কাছেও ভোট চাইতে শুরু করেছেন৷ নাটোর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাঠে দুইজন থাকলেও আলোচনায় আছেন আধা ডজন নেতা৷ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল আলম খান চৌধুরী বুড়া অনেক আগেই ব্যানার-পোষ্টার এবং বিলবোর্ড নিয়ে মাঠে কাজ করছেন৷ এর বাইরে আলোচনায় আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা৷ বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রচারণার মাঠে রয়েছেন একমাত্র পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শেখ এমদাদুল হক আল মামুন এবং শহর জামায়াতের আমীর রাসেল আহমেদ প্রার্থী হতে চান৷ সরেজমিনে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পরিচয় নিয়ে মাঠে কাজ করছেন মোঃ সাজেদুল আলম খান চৌধুরী বুড়া৷ এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’বার মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন৷ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুলের ভগ্নিপতি হওয়ায় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী বলে কর্মী সমর্থকরা মনে করছেন৷ তিনি তার বিলবোর্ডে অনেক রাজনৈতিক নেতার ছবি ছাপালেও নাটোর পৌরসভার একজন সফল চেয়ারম্যান হওয়ার পরেও পিতা খোরশেদ আলম খান চৌধুরৗ (হুরম্নম চৌধুরী) এর ছবি না ছাপানোতে সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া দীর্ঘদিন আগে থেকেই রং-বেরং এর ব্যানার-পোষ্টার আর বিলবোর্ড নিয়ে মাঠে নেমে ভোট চাইছেন৷ গতবার মেয়র নির্বাচন থেকে সরে আসার পর তিনি দলের স্থানীয় শীর্ষ নেতাদের জানিয়েই মাঠে নেমেছেন৷ স্থানীয় নির্বাচন আইন সংশোধনের আগেই তিনি বিলবোর্ডে তার মার্কা হিসেবে দলীয় প্রতীক নৌকা ব্যবহার করেছেন৷ শহরে তার প্রচারণাই সবচেয়ে বেশী লক্ষ্য করা যাচ্ছে৷ প্রচারনার বাইরে যাদের নাম বেশী শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম উমা চৌধুরী জলি৷ তার বাবা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত শঙ্কর গোবিন্দ চৌধুরী একবার করে পৌর কমিশনার, এমপিএ, এমসিএ, জেলা গভর্ণর এবং সংসদ সদস্য ছিলেন৷ মা প্রয়াত অনিমা চৌধুরী ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী৷ রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে আশা করছেন৷ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল এর আগে দু’বার তিনি বিপুল ভোটে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন৷ তৃণমূল পর্যায়ে মতামত নিলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনিই দলের মনোনয়ন পাবেন বলে শতভাগ নিশ্চিত৷ সাবেক মেয়র অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি৷ গত নির্বাচনে দলীয় কোন্দলের কারণে পরাজিত হলেও এবার বিজয়ী হবেন বলেই মনোনয়ন প্রত্যাশা করছেন৷ দলের সমর্থন প্রত্যাশী আরো একজন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা৷ তিনি প্রায়ত নেতা শঙ্কর গোবিন্দ চৌধুরীর দুঃসময়ে পাশে থেকে সব আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন৷ এবার তিনি মেয়র হতে চান৷ তবে প্রার্থীদের কেউই দলের মনোনয়ন না পেলে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হবেন না৷ এদিকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রচারণার মাঠে রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শেখ এমদাদুল হক আল মামুন৷ তিনি মনে করছেন দলমত এবং জাতি-ধর্ম নির্বিশেষে তিনি পৌরবাসীর জন্য যে কাজ করেছেন তার মূল্যায়ন হলে তিনি আবারও দলীয় মনোনয়ন নিয়ে ভোট করে বিপুল ভোটে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হবেন৷ এছাড়াও আলোচনায় আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র কাজী শাহ আলম৷ প্রচারণায় না থাকলেও বিএনপির মনোনয় পেতে পারেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক ও প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন৷ জামায়াতের প্রার্থীতা পেতে আগ্রহ প্রকাশ করেছেন পৌর জামায়াতের সভাপতি আতিকুল ইসলাম রাসেল৷ এছাড়াও জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু জানান, নাটোরে পৌর নির্বাচন সহ স্থানীয় সরকার পর্যায়ের সব নির্বাচনে জাপা এককভাবে অংশ নেবে৷ সকল প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা এখন ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে বেশী কাজ করছেন৷

আপলোড ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময়: সন্ধ্যা ৭.১০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)