শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বালিকা ফুটবল দলকে জেলা পরিষদের সংবর্ধনা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বালিকা ফুটবল দলকে জেলা পরিষদের সংবর্ধনা
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বালিকা ফুটবল দলকে জেলা পরিষদের সংবর্ধনা

---

ষ্টাফ রিপোর্টার ::৪৩তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ৷
রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৩ নভেম্বর সোমবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয় ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা ও কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথির বক্ত্যবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে আগামী বছর থেকে জেলা পরিষদ হতে উদ্দ্যেগ গ্রহন করা হবে৷ তিনি বলেন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় বিদ্যালয়টির সুনাম অর্জনের পাশাপাশি রাঙামাটি জেলার জন্যও এটা একটি বড় প্রাপ্তি ৷ খেলাধুলায় এ জেলা থেকে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী অনেকেই রয়েছে ৷ আগামী প্রজন্মের খেলোয়াড়দের তাদের মতো করে গড়ে তুলতে তাদের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে ৷ তিনি আরো বলেন, আগামী বছর থেকে জাতীয় পর্যায়ে যে দলই অংশগ্রহণ করবে তাদের খেলাধুলার সম্পূর্ন খরচ জেলা পরিষদ বহন করবে৷ তিনি ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় চাথুই মারমার পায়ের সু-চিকিত্‍সার জন্য ৫০হাজার টাকা দেওয়ার ঘোষনা দেন ৷ তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে ৷ এর ফলে বাংলাদেশ ত্রিকেটে এখন অনেক এগিয়ে গেছে৷ তিনি বলেন, প্রত্যান্ত এলাকার শিক্ষার্থীদের মাঝে যে প্রতিভা রয়েছে সে প্রতিভা বিকশিত করতে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে ৷ তিনি বলেন, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল কাবাডি’সহ দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে ৷ এ জন্য বিদ্যালয়ের শিক্ষকদের তিনি উদ্দ্যেগ গ্রহণ করার আহ্বান জানান ৷ পরে জাতীয় পর্যায়ে রানার আপ গৌরব অর্জন করায় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সকলকে পরিষদ হতে ১হাজার টাকা ও ক্রেষ্ট বিতরণ করা হয় ৷

আপলোড : ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)