বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শাহজাদপুরে গৃহবধুর লাশ উদ্ধার
শাহজাদপুরে গৃহবধুর লাশ উদ্ধার
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৬মি.) সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সুখী খাতুন (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১২টার দিকে শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুখী খাতুন পৌরএলাকার দারিয়াপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও উপজেলার বড়ধুনাইল গ্রামের নুর আলমের মেয়ে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, দ্বারিয়াপুর গ্রামের রোশনাই আলীর ছেলে মিলনের সাথে গত ১০ দিন পুর্বে সুখি খাতুনকে বিয়ে হয়।
মঙ্গলবার রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘরের মধ্যে সুখী খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) নুরুল হুদা জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা