মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে
ময়মনসিংহ অফিস :: (৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে নিজের শিশু মেয়ে(১১)কে ধর্ষণের অভিযোগে বাবা হেলাল উদ্দিন (৩০)কে আটক করেছে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় কৃষ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
আজ ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে হালুয়াঘাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর পুলিশের সহায়তায় গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়া বাড়ী থেকে ধর্ষক হেলাল উদ্দিনকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাকুয়াই ইউনিয়নের উত্তর ইটাখলা বলজানা গ্রামের শফুর উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন পুরনো বাড়ির পাশে নদীর অপর পাড় স্বদেশী ইউনিয়নের হরি রামপুর বাউসা গ্রামে নতুন বাড়ি করে বসবাস করে আসছিলেন। নিরিবিলি এলাকায় বাড়ি হওয়ায় নিজের মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন এ পাষান্ড। বাবার হাতে নির্যাতনের শিকার হয়ে শিশুটি তার মা’কে বিষয়টি জানায়।
এদিকে বিষয়টি জেনে ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি মামলা (নং ১২)দায়ের করেন। মামলার পর থেকে পালিয়ে থাকায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার সকালে হালুয়াঘাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর পুলিশের সহায়তায় গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়া বাড়ী থেকে ধর্ষক হেলাল উদ্দিনকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা এ সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির মোবাইল ট্রেকিং করে আজ সকালে ধর্ষক হেলাল উদ্দিনকে আটক করেন। পরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা