শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ফিচার » কোয়েল পাখির খামারে বদলে দিল যুবকের জীবন
প্রথম পাতা » ফিচার » কোয়েল পাখির খামারে বদলে দিল যুবকের জীবন
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোয়েল পাখির খামারে বদলে দিল যুবকের জীবন

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৭মি.) সখের বসে কোয়েল পাখির খামার করে আয়ের মুখ দেখছেন সিলেটের বিশ্বনাথের তরুণ উদিয়মান যুবক রওশন আহমদ। প্রতিদিন ডিম বিক্রি করে ওই যুবক প্রায় ৬০০ টাকার আয় করছেন। একসময় পরিবারের বড় ভাইদের টাকার উপর নির্ভশীল থাকলেও এখন আর সে দিকে থাকাতে হয়না। নিজের পায়ে দাড়াতে রওশন পরিশ্রম করে যাচ্ছেন।
সখের স্বাদ পূর্ণ করতে কোয়েল পাখির খামার করেন রওশন আহমদ। সখের পাশাপাশি চিন্তা করতেন উপার্জনেরও। কম খরছে বেশী লাভের বিষয় নিয়ে ভাবতেন সব সময়। তিনি খামার শুরুর পূর্বে বেশ কয়েকটি খামার ঘুরে দেখেন এবং সেই বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকেন। পরে খাজাঞ্চি ইউনিয়নের শহিদ সোলেমাননগর মিরগাঁও গ্রামের বসত বাড়িতে গড়ে তুলেন কোয়েল পাখির খামার ‘সিলবি ফার্ম’। ফার্মে রওশন আহমদ প্রতিদিন কাজের লোকের সাথে কমপক্ষে ৭/৮ ঘন্টা সময় নিজে কাজ করেন।
অল্প সময় পরিশ্রম করে রওশন আহমদ আয়ের মুখ দেখছেন। কোয়েল পাখির ডিম ও বাচ্ছা বিক্রি করে প্রতিদিন তিনি প্রায় ৬০০ টাকা করে উপার্জন করছেন।
সরেজমিনে সিলবি ফার্ম ঘুরে দেখা গেছে, প্রায় ৭ হাজার বাচ্ছা রাখার জন্য একটি শেড রয়েছে ওই ফার্মে। পাখি রাখার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর কোয়েল পাখি ডিম দিচ্ছে এগুলো দুজন কাজের লোকও রওশন কুড়েঁ এক সাথে ঘরের আলাদা স্থানে সারিবদ্ধভাবে রাখছেন। পরে ডিমগুলো বাচাই করে বাচ্চা ফুটানোর জন্য মেশিনে দিচ্ছেন। ফার্মে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সারিকরে রাখা পাখিগুলোর খাবার।
রওশন আহমদ বলেন, মূলত ফার্ম করার উদ্দেশ্য হল সখের বসে। ফার্ম করে এখন আমার প্রতিদিন আয় হচ্ছে প্রায় ৬০০ টাকা। বাচ্ছা বিক্রি শুরু হলে হাজারের উপর আয় হবে। এছাড়া দিন দিন এই আয় আরো বাড়বে বলে তিনি জানান। তিনি বলেন, এক সময় প্রতিদিন নিজের ব্যয় হত কমপক্ষে প্রায় হাজার টাকার মত। সেই ব্যয় এখন আর হয়না। ফলে তিনি ওই পাখির খামারকে আরো বড় করার স্বপ্ন দেখছেন। আমার খামার দেখে এলাকায় কিছু বন্ধু খামার করতে এগিয়ে আসছেন আমি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি।
এলাকার কয়েক জন যুবকের সাথে আলাপকালে জানান, রওশন আহমদ একজন মেধাবী যুবক সে পরিশ্রম করতে পারে। ওই যুবক সাবলম্বী হতে তেমন সময় লাগবেনা। সে অল্প সময়ে কোয়েল পাখির খামার করে আয়ের পথ বের করেছে। তারা বলেন, আমরা কয়েকজন তার পরামর্শ নিয়ে কোয়েল পাখির খামার করতে পরিকল্পনা করছি।
বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, রওশন আহমদ নিয়মিতবাবে খামার দেখাশুনো করছেন। পাশাপাশি তিনি আয় করতে পারছেন। তার খামার দেখে অনেক যুবক উদ্বদ্ধু হচ্ছে। তিনি বলেন, ওই যুবককে তিনি কোয়েল পাখির খামার করার পরামর্শ দিয়েছিলেন। রওশনের মতো আরো যুবকেরা কোয়েল পাখির খামারে এগিয়ে আসলে আমার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।





আর্কাইভ