মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জুয়ার বোর্ড থেকে যুবলীগ নেতাসহ আটক-৫
জুয়ার বোর্ড থেকে যুবলীগ নেতাসহ আটক-৫
ময়মনসিংহ অফিস :: (৭অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৩৫মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ নভেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার ভরাডোবা বাজার এলাকার একটি জুয়ার বোর্ড থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, রবিবার রাতে জোয়াখেলার একটি বোর্ড চলছে বলে গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে ফোর্সসহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন উপজেলার ভরাডোবা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে ওই জুয়ার বোর্ড থেকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়।
সোমবার (২০ নভেম্বর ) সকালে ময়মনসিংহের আদালতে তাদেরকে সোপর্দ করা হবে বলেও আরো জানান ওসি আশিকুর রহমান।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা