শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ক্যম্পেইন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ক্যম্পেইন
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ক্যম্পেইন

---

ষ্টাফ রিপোর্টার :: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে রাঙামাটিতে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জন্মবিরতিকরণ, মা ও নবজাতকের যত্ন বিষয়ে নারী জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন ১ডিসেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৷
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোস্তফা জামান, পরিবার পরিকল্পনা বিভাগের পপুলেশন কমিউনিকেশন অফিসার প্রবীর কুমার সেন এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুশোভন দেওয়ান উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিত্‍সক ডাঃ বেবী ত্রিপুরা ৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজ থেকে কুসংস্কার দূর করে মানুষকে সচেতন করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে ৷ সমাজের মানুষ সচেতন হলে এ ধরনের ক্যম্পেইন সফল হবে ৷ তিনি বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করার কারণে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ গ্রামের সাধারণ মানুষকে পরিবার ছোট রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করার বার্তা পৌঁছে দিতে তিনি উপস্থিত নারী জনপ্রতিনিধিদেরকে পরামর্শ দেন ৷ তিনি বলেন, একটি অস্বচ্ছল পরিবারে যদি অধিক সন্তান জন্ম নেয় তাহলে তাদের সন্তানদের ভরণ পোষণের পাশাপাশি সঠিক শিক্ষায় শিক্ষিত করা দুরূহ হয়ে পড়ে ৷ তাই সচেতনতা বাড়িয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উত্‍সাহী করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ৷
অনুষ্ঠানে জেলার ১০টি উপজেলার ৫০জন নারী জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ৷ 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)