শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের স্বপ্ন পুরণ
প্রথম পাতা » পাবনা » দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের স্বপ্ন পুরণ
বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের স্বপ্ন পুরণ

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মি.) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরদী ও পাবনাবাসীর দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের স্বপ্নের চাহিদা পুরণ ও অপেক্ষার পালা শেষ করলো। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় পাকশী বিভাগীয় ও রাজশাহী বিভাগীয় কর্মকর্তারা ঈশ্বরদী থেকে মাঝগ্রাম হয়ে পাবনা স্টেশন পর্যন্ত পঁচিশ কিঃমিটার নতুন পথে পরীক্ষামূলক ট্রেন চালিয়ে এসব স্বপ্ন পূরণ করলেন।
ডিজি আমজাদ হোসেন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলমের নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে এ ট্রেন চালানো হয়। সকাল দশটায় ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে ৯৬ কিঃমিটার বেগে ছাড়ার পর পাবনা স্টেশনে পৌঁছতে সময় লাগে ত্রিশ মিনিট। মাঝে মাঝগ্রাম স্টেশনে মোনাজাতের মাধ্যমে প্রধান মন্ত্রীসহ রেলওয়ের সকল কর্মকর্তাদের মঙ্গল কামনা করা হয়। ঈশ্বরদী-পাবনার মধ্যে ৪৫ টি গেটসহ রেল লাইনের দু’পাশে ছোট ছোট জাতীয় পতাকা,বেলুন , বিভিন্ন রঙের ফুল ও মোবাবাইল হাতে হাজার হাজার নারী,পুরুষ ও শিশুদের হাততুলে স্বপ্নের নতুন ট্রেনের যাত্রী ও কর্মকর্তাদের অভিবাদন জানায়। ট্রেনটি পাবনা স্টেশনে পৌঁছার পর পাবনা জেলা প্রশাসক রেখারাণী বালো রেলওয়ে কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করে নেন। পরে স্টেশন বিল্ডিংয়ের দোতলায় পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সুধি সমাবেশ। এতে পাকশীর ডিআরএম অসীম কুমার তালুকদার,প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীণ,এসিই কনসাল্টেন্টের টিম লিডার আনোয়ারুল কবীর,সাবেক পিডি শাজাহান আলী,ডিটিও শওকত জামিল মৌহসী বক্তব্য দেন। এ সভায় কর্মকর্তারা বলেন, ঐতিহাসিক বুদ্ধিজীবি দিবসে নতুন ট্রেন চালিয়ে বাংলাদেশ রেলওয়েতে আরএকটি নতুন ইতহাসের সৃষ্টি করা হলো। পাবনাবাসীর পক্ষ থেকে ঢালারচর হয়ে যমুনা নদীতে সেতু নির্মাণ ও ঢাকার সাথে ঈশ্বরদীর ট্রেন যোগাযোগস্থাপনের জোরদাবি জানানো হয়। বেলা ১১ টা ৫৫ মিনিটে ট্রেনটি পুণরায় পাবনা স্টেশন থেকে ছেড়ে দুপুর ১২ টা ২৫ মিনিটে ঈশ্বরদী স্টেশনে পৌঁছায়। নতুন এ ট্রেনে ১১০ মেঃটন ওজনের ইঞ্জিন(নং-৬৫১৬০) ৮ টি কোচ ব্যবহার করা হয়। ট্রেন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. শাহ আলম। ভাগ্যবান চালক হিসেবে ট্রেন চালান তৌহিদুল ইসলাম ও এসএম আহসান আলী। উল্লৈখ্য,১৯৭২-৭৩ সালে তৎকালিন বঙ্গবন্ধু সরকার ঈশ্বরদী-নগরবাড়ী রেললাইনের কাজ শুরু করেন। পাবনার কতিপয় বাস মালিকের বিরোধীতায় ১৯৭৫ সালে প্রকল্পটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়। সময় ও প্রয়োজনের তাগিদে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুণরায় প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়।





আর্কাইভ