শিরোনাম:
●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্রগ্রামে প্রয়াত মেয়র মহিউদ্দিনের কুলখানির মেজবানি খেতে গিয়ে পদ দলিত হয়ে ১০ জন নিহত : আহত-৫০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্রগ্রামে প্রয়াত মেয়র মহিউদ্দিনের কুলখানির মেজবানি খেতে গিয়ে পদ দলিত হয়ে ১০ জন নিহত : আহত-৫০
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্রগ্রামে প্রয়াত মেয়র মহিউদ্দিনের কুলখানির মেজবানি খেতে গিয়ে পদ দলিত হয়ে ১০ জন নিহত : আহত-৫০

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৯মি.) চট্টগ্রামের প্রয়াত মেয়র, আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবান খেতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।

নিহত ১০ জনের নাম জানা গেছে, তারা হলেন : কৃষ্ণপদ,সুজিত দাশ, শুভাশিষ তালুকদার, ঝন্টু,রবিন দাশ,উজ্জ্বল চৌধুরী,দুলাল,কনক দাশ,সুমন দাশ ও আশিষ বড়ুয়া।

হতাহতের বিষয়টি চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম, এএসআই আলাউদ্দিন তালুকদার ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বর্নি চক্রবর্তী নিশ্চিত করেছেন।

আজ ১৮ ডিসেম্বর দুপুর ২টা নাগাদ নগরীর আসকার দিঘী এলাকার এস এস খালেদ রোডের রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান  ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিউনিটি সেন্টারের গেইট খুলে দেওয়ার পর হুড়োহুড়ি করে ঢুকতে গিয়েই এ ঘটনা ঘটেছে। রাস্তা থেকে গেইটটা একটু ঢালু হওয়াতেই লোকজন পড়ে যায়। কয়েকজন আহত হতে দেখে ঘটনা না বুঝে লোকজনের দৌড়াদৌড়ির চাপে পড়ে যারা মাটিতে পড়েছেন,তারা বেশির ভাগ পদপৃষ্ঠ হয়েছেন।

এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

চট্টগ্রাম নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে প্রায় আশি হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

এর আগে সকালে তার রুহের মাগফিরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে চাশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

--- মেজবানের ভেন্যুগুলো ছিল : পাঁচলাইশ এলাকার দ্য কিং অব চিটাগাং, জিইসি’র মোড়ের কে স্কয়ার কমিউনিটি সেন্টার, চকবাজারের কিশলয় কমিউনিটি সেন্টা, পাঁচলাইশ আবাসিক এলাকার সুইস পার্ক কমিউনিটি সেন্টা, লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টার, মুরাদপুর এলাকায় এন মোহাম্মদ কনভেনশন হল, বাকলিয়ার কেবি কনভেনশন হল, কাজির দেউড়ির ভিআইপি ব্যাংকুয়েট কমিউনিটি সেন্টার ,সাগরিকা স্কয়ার, ডাবল মুরিংয়ের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার, পতেঙ্গার মুন ভিউ। এছাড়া ‘রীমা কমিউনিটি সেন্টার’ এ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রামের তিনবারের মেয়র এবং মহানগর আওয়ামী সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ১৫ ডিসেম্বর নগরীর ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন।





আর্কাইভ