বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে আওয়ামী লীগের আকবর,বিএনপি’র ভূট্টো ও পিসিজেএসএস এর গঙ্গা মানিক প্রার্থী হিসেবে মনোনীত
রাঙামাটিতে আওয়ামী লীগের আকবর,বিএনপি’র ভূট্টো ও পিসিজেএসএস এর গঙ্গা মানিক প্রার্থী হিসেবে মনোনীত

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পৌরসভা নির্বাচন -২০১৫ তে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে মঙ্গলবার রাতে গণভবনে ২য় দফা বৈঠক করে মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা চুড়ান্ত করে মেয়র প্রার্থী হিসেবে বাছাই করে নেওয়া হয় তরুণ নেতা আকবর হোসেন চৌধুরীকে। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সূত্রে বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মো: শাহজাহান স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র ভূট্টোর পক্ষে রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সিএইচটি মিডিয়া টুযেন্টিফোর ডটকমকে জেলা বিএনপি’র পক্ষ থেকে নিশ্চিত করেছেন।
এদিকে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের আঞ্চলিক রাজনৈতিক দল পিসিজেএসএস এর পক্ষ থেকে ডাঃ গঙ্গা মানিক চাকমাকে (স্বতন্ত্র প্রার্থী) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে ।
আপলোড : ২ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৫ মিঃ





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ