বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ক্রিকেট লীগ উদ্বোধন
বিশ্বনাথে ক্রিকেট লীগ উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) বিশ্বনাথে রামপামা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ‘১২তম ইউনিয়ন ক্রিকেট লীগ’র উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারী বুধবার সকালে স্থানীয় শেখপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।
রামপামা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এনামুল হক ও আরব শাহ’র যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, সমাজসেবক শফিকুর রহমান বাবুল, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোসাদ্দিক হোসেন সাজুল, এসোসিয়েশনের উপদেষ্ঠা কাওছার আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মতিন, সামছুল ইসলাম, জাপা নেতা ফিরোজ আলী, যুবলীগ নেতা রফিক মিয়া, সাখায়াত হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, এসোসিয়েশনের সদস্য আব্দুল মুকিত সুমন, শিমুল আহমদ প্রমুখ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল