শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১৫
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১৫

---ময়মনসিংহ অফিস ::  (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫জন।

শনিবার ১৩ জানুয়ারি সকালে ময়মনসিং নগরীতে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের সামনে ট্রাক চাপায় তারাকান্দা উপজেলার শাহিন (৩০)নামের এক রিকশা চালক নিহত হন। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ শহরতলীর সুহেলী এলাকায় ফুলবাড়িয়াগামী ইট বোঝাই ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশন) শাকির আহম্মেদ জানান, ফুলবাড়িয়াগামী ইট বোঝাই একটি ট্রাক সুহেলী এলাকায় পৌঁছালে মসজিদের টাকা সংগ্রহ করা শফিকুল ইসলাম (৪০)সহ অজ্ঞাত আরো দু’জনকে চাপা দিলে শফিকুল ঘটনাস্থােলই নিহত হন। এসময় টাকা সংগ্রহ করতে থাকা আরো তিন ব্যাক্তি আহত হন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস হাজির বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে হুমায়ূন কবীর(২০) নিহত হয়। ।এ সময় আশঙ্কাজনক অবস্থায় ত্রিশালের খোকন (৪০), রফিকুল ইসলাম (৩৮), ফুলবাড়ীয়ার আবদুল মজিদ (৩৫), ময়মনসিংহ সদরের ছালাম (৩০) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সকাল ৯টার দিকে উপজেলার ভরাডোবা সীমা স্পিনিং মিলের সামনে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা যুবক (৩৫) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)