সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাষ্ট্রপতি পদকে ভূষিত মেধাবী শিক্ষার্থী আঁখি
রাষ্ট্রপতি পদকে ভূষিত মেধাবী শিক্ষার্থী আঁখি
ঝিনাইদহ প্রতিনিধি ::(২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) সম্প্রতি ইসলামী বিশ্ব-বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন মেধাবী শৈলকুপার ফারহানা ইয়াসমিন আঁখি। সে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মনোয়ার হোসেন ও গৃহিনী নাজমা আক্তারের একমাত্র কন্যা। কৃতি এ মুখ ফারহানা ইয়াসমিন আঁখি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের (সম্মান) ও ২০১০-২০১১ শিক্ষাবর্ষের (স্নাতোকোত্তর) বিভাগের ছাত্রী ছিল। সে ব্যবসায় প্রশাসন (২০০৯) অনুষদে প্রথম হয়। তার হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পড়াশোনার পাশাপাশি আঁখি’র জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে। শিশু শিল্পী হিসাবেও সে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পুরুস্কারপ্রাপ্ত ও সংগঠক হিসাবেও ফারহানা ইয়াসমিন আঁখি পরিচিত। ফারহানা ইয়াসমিন আঁখি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিনের স্ত্রী।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার