বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সু-শাসন প্রতিষ্ঠায়ও ধর্মীয় আলোচনার গুরুত্ব রয়েছে : পংকজ চন্দ্র রায়
সু-শাসন প্রতিষ্ঠায়ও ধর্মীয় আলোচনার গুরুত্ব রয়েছে : পংকজ চন্দ্র রায়
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :: বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেছেন, ‘ধর্মীয় রীতিনীতি ও আলোচনায় মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত হয়। অপরাধ প্রবনতাও কমে। সু-শাসন প্রতিষ্ঠায়ও ধর্মীয় আলোচনার গুরুত্ব রয়েছে। শুধু পুলিশ বা আইন প্রয়োগ করে সমাজে শান্তি রক্ষা সম্ভব নয়’।আজ রাত ৯টায় মোরেলগঞ্জের সেরেস্তাদার বাড়ি এলাকায় ৩দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোমনাথ দে’র প্রায়াত পিতা হরিপদ দে ও মাতা সাধনা রানী দে’র স্মরণে এই নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন।
থানার ওসি মো. রাশেদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, চেয়ারম্যান মাহমুদ আলী, কাউন্সিলর তপন কুমার পোদ্দার, হিন্দু নেতা নিহার রঞ্জন হালদার, রতন কুমার সাহা, প্রফুল্ল কুমার ডাকুয়া ও কমলেশ চন্দ্র বেপারী এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা