মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার
গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) গাজীপুরে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) জহির উদ্দিন আকনের নির্দেশনায় বিকেবাড়ী বিট অফিস তা উদ্ধার করে।
ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে বিট কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম উদ্ধার কাজ সম্পন্ন করেন।
বিট কর্মকর্তা জানান, ডগরী রোডের বিশিয়া কুড়িবাড়ী মৌজার ৭৭৫ নং দাগের বনভূমি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি কাজী গোলাম রহমান দখল করে রেখেছিলেন।
গত শনিবার সার্ভেয়ার নিয়ে মাপজোখ করে তার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।
পরে ১০টি পিলার পুঁতে সীমানা চিহ্নিত করা হয়। তাতে ১০ শতাংশ করে ২০ শতাংশ আয়তনের দুটি পুকুর ও একটি পাকা স্থাপনার ২৫ ভাগ অংশও রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বনভূমিতে শাল কপিচ ব্যবস্থাপনা ও বনায়ন কার্যক্রম গ্রহণ করা হবে।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন