শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরে চলছে নিন্ম মানের নিষিদ্ধ গাইড বই বিক্রয়ের রমরমা ব্যবসা
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরে চলছে নিন্ম মানের নিষিদ্ধ গাইড বই বিক্রয়ের রমরমা ব্যবসা
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে চলছে নিন্ম মানের নিষিদ্ধ গাইড বই বিক্রয়ের রমরমা ব্যবসা

---সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) বছরের শুরু থেকেই নওগাঁর রাণীনগরে চলছে নিন্ম মানের নিষিদ্ধ গাইড ও ব্যাকরণ বই বিক্রয়ের রমরমা ব্যবসা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই সব নিন্ম মানের প্রকাশনার সঙ্গে অর্থের বিনিময়ে আতাত করে শিক্ষার্থীদের সেই সব নিন্ম মানের বই কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই সব অখ্যাত-কুখ্যাত প্রকাশনার নিন্ম মানের গাইড ও ব্যাকরণ বই পড়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে আগামীর প্রজন্ম শিক্ষার্থীরা।

অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জননী পাবলিকেশন্সসহ একাধিক নিন্মমানের বই প্রকাশনীর সঙ্গে মোটা অংকের অর্থের বিনিময়ে আতাত করে সমিতির আওতায় থাকা ২৮টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এই বই কেনার জন্য বাধ্যতা মূলক নিয়ম বেধে দিয়েছে। তাই শিক্ষার্থীরা তাদের শিক্ষকের মতামতের বাইরে অন্য কোন প্রকাশনীর বই কিনছে না। তাই অনেকটা বাধ্য হয়েই খারাপ হলেও অভিভাবকরা সেই সব গাইড ও ব্যাকরণ বই সন্তানদের কিনে দিতে বাধ্য হচ্ছেন। আর এই সুযোগেই উপজেলার বিভিন্ন স্থানের বইয়ের দোকানগুলো নিন্মমানের বই বিক্রয় করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।

সূত্রে জানা, শিক্ষক সমিতির বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় লেকচার প্রকাশনীর সঙ্গে আতাত করে শিক্ষার্থীদেরকে সেই প্রকাশনীর বই কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় অনুপম প্রকাশনীর সঙ্গে ও গোনা উচ্চ বিদ্যালয় বাংলাদেশ লাইব্রেরীর সঙ্গে একই পথ অবলম্বন করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাই উপজেলার বিভিন্ন স্থানের বইয়ের দোকানগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এই সব নিন্মমানের নিষিদ্ধ গাইড ও ব্যাকরণ বই। মান সম্মত প্রকাশনীগুলো কমিশন কম দেয় বলে সেই সব প্রকাশনীর বই বিক্রয় করছে না এই সব লাইব্রেরীগুলো। এত করে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলা সদরের বিভিন্ন লাইব্রেরীতে বই কিনতে আসা অভিভাবক নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও লিটনসহ অনেকেই সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন শিক্ষকদের নির্দেশের বাইরে বই নিয়ে গেলে সন্তানরা সেই বই গ্রহণ করছে না। অনেকেই বলছেন এই সব বইয়ের বিভিন্ন প্রশ্নের উত্তরে রয়েছে শত শত ভুল সেই সঙ্গে লেখার মানও ততটা উন্নত নয়। তাই বাধ্য হয়েই শিক্ষকদের বলে দেওয়া নিন্মমানের প্রকাশনীর বই কিনতে বাধ্য হচ্ছি আমরা। দিন দিন এই নিষিদ্ধ নিন্মমানের গাইড ও ব্যাকরণ বইয়ের দৌরাত্ম বেড়েই চলেছে।

এবিষয়ে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আমারা কোন প্রকাশনীর সঙ্গে গাইড ও ব্যাকরণ বই বিষয়ে আতাত করিনি।

রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত।

গোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মখলেছুর রহমান বলেন, কোন বছরেই আমরা কোন প্রকাশনীর কিংবা কোন লাইব্রেরীর সঙ্গে গাইড ও ব্যাকরণ বই বিষয়ে আতাত করি না।

এ রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, এই সব বিষয়ে আমার কোন কিছু জানা নেই।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আমার কাছে এই সব বিষয়ে কোন অভিযোগ আসেনি। আর কোন গাইড ও ব্যাকরণ বই ভালো আর কোনটা মন্দ সেই সম্পর্কে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষরাই ভালো জানেন।

উপজেলার সচেতন মহল শিক্ষার্থীদের নিন্মমানের ভুলে ভরা গাইড ও ব্যাকরণ বই পড়া থেকে বিরত রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মকে এই চরম ক্ষতি থেকে রক্ষা করার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেছেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)