বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৃহবধু সন্তান’সহ ১৭ দিন ধরে নিখোঁজ
গৃহবধু সন্তান’সহ ১৭ দিন ধরে নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৫৫মি.) চার বছরের সন্তান’সহ সিলেটের বিশ্বনাথে ১৭ দিন ধরে সোনারা বেগম নামের এক গৃহবধু নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ সোনারা উপজেলার লামাকাজী ইউনিয়নের বশিরপুর (পাঠানগাঁও) গ্রামের আবুল কালামের স্ত্রী। গত ৪ ফেব্রুয়ারী ‘স্ত্রী-সন্তান’ নিখোঁজ হওয়ার পর ৬ ফেব্রুয়ারী এব্যাপারে আবুল কালাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যার নং ৩২২ (তাং ৬.০২.১৮ইং)।
ডায়েরীতে আবুল কালাম উল্লেখ করেছেন, ৪ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৭টার দিকে তার স্ত্রী সোনারা বেগম ৪ বছরের কন্যা শ্যামলী আক্তার মীমকে সাথে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছেন। এসময় ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে গেছেন সোনারা। এরপর রাতে ফিরে না আসলে তারা আত্মীয়-স্বজনদের বাড়ি’সহ বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানের খোঁজ করেও পাননি।
ডায়েরী মতে আবুল কালামের স্ত্রী সোনারা বেগমের বয়স ২৪ বছর, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল কালো-লাল রংয়ের চেক চেক শাড়ী ও এবং কন্যা শ্যামলী আক্তার মীমের বয়স ৪ বছর, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল নীল-সবুজ রংয়ের জামা ও লাল রংয়ের সয়টার। উভয়েই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ