শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » গৌরীপুরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গৌরীপুরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ অফিস :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪১মি.) ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটার লরির চাপায় মোটর সাইকেল আরোহী হাফেজ আব্দুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। গৌরীপুর পৌর মধ্যবাজারের তামান্না বস্ত্রালয়ের মালিক আব্দুল লতিফ বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়ার আব্দুল খালেকের ছেলে।
আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টারদিকে পৌর শহরে মধ্যবাজার বড় মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে হাফেজ আব্দুল লতিফ মটর সাইকেলযোগে দোকানের উদ্দেশ্যে যাবার সময় ওই স্থানে লরিটি পেছন থেকে তাকে চাপা দেয়। এসময় তিনি মারাত্মক আহত হন। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, ঘাতক লড়িটি জব্দ করে থানায় নেয়ার পাশাপাশি নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা