শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে দুই ইউনিয়নবাসীর সাঁকোই ভরসা
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে দুই ইউনিয়নবাসীর সাঁকোই ভরসা
বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দুই ইউনিয়নবাসীর সাঁকোই ভরসা

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম একটি প্রধান নদী মাকুন্দা৷ এককালে খড়স্রোতা নদী৷ এখন এটি প্রায় মৃত৷ উপজেলার রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নের সংযোগস্থল আশুগঞ্জবাজার এলাকায় প্রায় ১৫০ ফুট প্রস্থের নদীর ওপর একটি সেতু নির্মানের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের ৷
সেতু নির্মান না হওয়ার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকার নয়টি গ্রামের প্রায় ছয় হাজার মানুষকে প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই পারাপার করতে হয় ৷ এতে প্রতিনিয়তই ঘটে অনেক দুর্ঘটনা ৷ ফলে বাড়ছে জনদুর্ভোগ ৷ আর সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরাই ৷
এলাকাবাসীর অভিযোগ, দুই ইউনিয়নের সংযোগ স্থাপনকারী সাঁকোর স্থলে একটি সেতু নির্মিত হলে এলাকাবাসীর দুর্ভোগ কমার পাশাপাশি বাড়ত শিক্ষিতের হার ৷ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার জনপ্রতিনিধিরা এব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করছেন না ৷ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে ৷ তাছাড়া ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপারের ক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থীর হাত থেকে বই-খাতা নদীর পানিতে ছিটকে পড়ে হচ্ছে নষ্ঠ ৷
এলাকাবাসীর আরও অভিযোগ, প্রতি বছর সাঁকোটি নির্মান করতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয় ৷ আর তা এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রদান করা চাঁদা থেকে নির্মান করা হয় ৷ সরকারি কোনো সহযোগীতা না থাকায় এলাকার গরীব জনসাধারণের জন্য তা কষ্ঠকর বিষয় হয়ে দাঁড়ায় ৷ আর্থিক সংকঠের কারণে তাই সাঁকো নির্মান করা হয় শুধু মাত্র সরু বাঁশ দিয়ে ৷ তাতে বাঁশের ছাটাই দেয়া সম্ভব হয় না ৷ ছাটাই না থাকলে ঝুঁকি আরও বেড়ে যায় ৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিলপার, বাবুনগর, মাওনপুর, তেঘরী, কান্দিগাঁও, জয়নগর, নোয়াপাড়া, ভাটপাড়া, তেলিকোনা (একাংশ) গ্রামের জনসাধারণকে খাজাঞ্চী নদীতে থাকা সাঁকো পার হয়ে আসতে হয় আশুগঞ্জ বাজারে, স্কুল-কলেজ-মাদরাসাসহ নিজেদের গনত্মব্যস্থানে ৷ প্রতি শনি ও মঙ্গলবার আশুগঞ্জ বাজারে হাট থাকে৷ তখন একদিনে প্রায় দুই হাজার মানুষকে সাঁকো দিয়ে চলাচল করতে হয় ৷ এছাড়া ওই এলাকার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন বাধ্যতামূলকভাবে সাঁকো ব্যবহার করে আসতে হয় ‘আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলিচাইল্ড কিন্টার গার্ডেনে’ শিক্ষার্জন করতে ৷
এলাকার রংমালা বিবি বলেন, নাতী-নাতনিরা একা একা সাঁকো পারাপারে ভয় পায় বলেই প্রতিদিন তাদের সঙ্গে পরিবারের বড় কাউকে আসতে হয় ৷ আবার স্কুল ছুটির পর আবারও কাউকে এসে নিতে হয় ৷ তা না হলে ওরা স্কুলেই যায় না ৷
দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ মালাকার (৪র্থ), ছাবিয়া বেগম (৩য়), সীমান্ত সীমা (৪র্থ), রাজন দাশ (৫ম) বলেন, প্রতিদিন আমাদেরকে অন্যের সাহায্য নিয়ে সাঁকো পারাপারের হতে হয়৷ অনেক সময় আবার একা একাই ৷ এক্ষেত্রে অনেকের (সহপাঠী) হাত থেকে বই-খাতা ছিটকে পানিতে পড়ে নষ্ঠ হয়ে যায় ৷ অনেকে (শিক্ষার্থী) আবার সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হয় ৷
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল আহমদ (৯ম), রুহুল আমীন (৭ম), মমতা দাশ (৬ষ্ঠ) ও হলিচাইল্ড কিন্টার গার্ডেনের শিক্ষার্থী আবুল হোসেন (৭ম), ইয়াসমিন বেগম (৬ষ্ঠ) বলেন, আমাদের কথা (শিক্ষার্থী) চিন্তা করে হলেও এখানে একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরী ৷ সেতু নির্মান করা হলে শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা আরোও বৃদ্ধি পাবে ৷ এলাকাবাসীর দুর্ভোগও কমে যাবে ৷
দুহাল গ্রামের সমাজসেবক পীর সিরাজুল ইসলাম বলেন, একটি সেতুর অভাবে আমাদের এলাকার ওই গ্রামগুলোর মানুষদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷ বিশেষ করে কেউ অসুস্থ হলে তাকে চিকিত্‍সার জন্য নিয়ে যেতে আমাদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় ৷
রামচন্দ্রপুর গ্রামের সেবুল মিয়া বলেন, সাঁকোর পরিবর্তে এখানে সেতু নির্মাণ করা হলে দুইটি ইউনিয়নের মানুষের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এলাকাও উন্নত হবে ৷ আর এলাকাবাসীকেও নিজেদের মৌলিক ও নাগরিক সুবিধা পেতে দুর্ভোগ পোহাতে হবে না ৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিটি পূরণের জন্য খাজাঞ্চী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য সংশিস্নস্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে যাওয়া হচ্ছে ৷ সকলের সার্বিক সহযোগীতায় আশা করি শীঘ্রই এলাকাবাসীর দাবি পূরনে প্রদক্ষেপ গ্রহন করা হবে ৷
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম সিদ্দিকী বলেন, উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হলে বাধ্যতামূলক ভাবে ওই গ্রামগুলোর বাসিন্দাদেরকে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হয় ৷ শিক্ষার্থী,ব্যবসা বানিজ্য ও রোগী পারাপারের ক্ষেত্রেও এলাকাবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ ৷ এখানে একটি সেতু নির্মান অত্যন্ত জরুরী৷ আর তা যত দ্রম্নত সম্ভব হবে ততই লাভবান হবেন এলাকাবাসী ৷
উপজেলা স্থানীয় প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, সেতু নির্মাণের প্রস্তাবটি মন্ত্রণালয়ে রয়েছে ৷ প্রস্তাবটি মন্ত্রণালয় থেকে পাশ হলে আমাদেরকে জানানো হবে ৷ এরপর সেতু নির্মাণের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে ৷ আশায় আছে দুই ইউনিয়নবাসীরা ।

আপলোড : ৯ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : দুপুর ২.৩০ মিঃ





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)