শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » ঝালকাঠিতে নৌকাবাইচ প্রতিযোগীতা
ঝালকাঠিতে নৌকাবাইচ প্রতিযোগীতা
ঝালকাঠি প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) ঝালকাঠিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠির জেলা প্রশাসন এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। আজ শনিবার বেলা ১২ টায় সুগন্ধা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সুগন্ধা নদীর সূতালড়ী পয়েন্ট থেকে নৌকাবাইচ শুরু হয়ে সদর লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে ঝালকাঠি পৌরসভা দল। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ নদীর দুই তীরে সমবেত হয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এরপর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল