শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » বদলগাছীতে আশ্রয়ন প্রকল্পে টাকা দিলেই ঘর : হত দরিদ্ররা টাকা না দেওয়ায় পায়নি ঘর
প্রথম পাতা » নওগাঁ » বদলগাছীতে আশ্রয়ন প্রকল্পে টাকা দিলেই ঘর : হত দরিদ্ররা টাকা না দেওয়ায় পায়নি ঘর
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বদলগাছীতে আশ্রয়ন প্রকল্পে টাকা দিলেই ঘর : হত দরিদ্ররা টাকা না দেওয়ায় পায়নি ঘর

---নওগাঁ প্রতিনিধি :: (১৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) নওগাঁর বদলগাছীতে আশ্রয়ন-২ প্রকল্পের কাজে চলছে অনিয়ম ও ঘুষ বাণিজ্য। “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত “সবার জন্য বাসস্থান” নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে আশ্রয়ন-২ প্রকল্পের কাজ।

প্রকল্পের আওতায় বদলগাছীর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৯৯ টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘরের কাজে ব্যবহার হচ্ছে নিন্মমানের মালামাল। উপকারভোগী পরিবারের অভিযোগ তাদের নিকট থেকে আদায় করা হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা ও বিভিন্ন উপকরণ। স্থানীয় প্রতিনিধিদের অভিযোগ এ কাজে ৫ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও কোন আলোচনা বা সভা ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই সব কিছু করাচ্ছেন। যারা টাকা দিতে পেরেছন তারা ঘর পেয়েছেন। অনেক হতদরিদ্ররা টাকা না দিতে পারায় পায়নি এই ঘর। কিন্তু এই ঘরগুলো শুধু মাত্র হতদরিদ্র গরীব অসহায় মানুষের জন্য।

৯৯ টি প্রকল্প বরাদ্দ করানো এবং তার চলমান বাস্তবায়নে উপজেলার জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিটি ঘর নির্মাণের বিপরীতে ১ লাখ টাকা করে বরাদ্দ সাপেক্ষে ১শ টি গৃহ নির্মাণ প্রকল্পের বরাদ্দ আসে। এর মধ্যে মথুরাপুর ইউনিয়নের ৯৯টি ও আধাইপুর ইউনিয়নে ১টি প্রকল্প। ২০১৯ সালের মধ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিত করণের জন্য ক. শ্রেণীতে যাদের জমি ও ঘর কোনটিই নেই, খ. শ্রেণীতে ১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই এবং গ. শ্রেণীতে ১-১০ শতাংশ জমি আছে কিন্তু জরাজীর্ণ বসবাস অনুপযোগী ঘর আছে এমন

পরিবারকে অন্তর্ভূক্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ন-২ প্রকল্পের সহকারী পরিচালক এসএম হামিদুল হক এর ১৭-০৮-২০১৬ ইং তারিখের স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের তালিকা তৈরি করে ৩০ আগষ্ট/১৬ তারিখের মধ্যে প্রেরণের নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) বদলগাছী সুজিত দেবনাথ ০৭/০৯/২০১৬ ইং তারিখে পত্র দ্বারা ৩টি শ্রেণি বিন্যাস করে তালিকা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে তা তার কার্যালয়ে দাখিল করার জন্য উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। চেয়ারম্যানরা তাদের স্ব-স্ব ইউনিয়নের গৃহহীনদের তালিকা তৈরি করে সহকারী কমিশনার (ভ’মি) এর নিকট দাখিল করেন। সহকারী কমিশনার প্রাপ্ত তালিকা প্রত্যয়ন করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করে তা অনুমোদনের জন্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করার লক্ষ্যে প্রস্তাব আকারে নওগাঁ জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রেরণ করেন। জেলা প্রশাসক তা অনুমোদন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন।

কোলা ইউপি চেয়ারম্যান ইস্কেন্দার মির্জা বাচ্চু এবং বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, তারা তাদের ইউনিয়নের খ.শ্রেণীভূক্ত ২০-৫০ জন গৃহহীনদের তালিকা ভূমি অফিসে দাখিল করেছিলেন। কিন্তু উপরের তদবিরে তাদের ইউনিয়নে গৃহ নির্মাণ বরাদ্দ পাননি।

৯৯ টি ঘর নির্মাণ প্রকল্প আসার বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন পিন্টু নামী জনৈক ব্যক্তি ও পিআইও যৌথভাবে উপরে তদবির করে ৯৭টি গৃহ নির্মান প্রকল্প বরাদ্দ এনেছে। তদবিরের টাকা তারা কোথায় পেল তা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

সরজমিনে তদন্তকালে স্থানীয় জনগণ জানায় ঘর প্রতি ১০-১২ হাজার টাকা উৎকোচ নেওয়া হয়। এই জন্য উপজেলার ৭ ইউনিয়নকে বঞ্চিত করে শুধু মথুরাপুর ইউনিয়নে ৯৭টি গৃহ নির্মাণ প্রকল্পের বরাদ্দ আসে। যা উপজেলায় উন্নয়ন বৈষম্যের সৃষ্টি করেছে।

বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আঃ সালাম ও মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন জানান, আমরা তালিকা দিয়েছিলাম কিন্তু বরাদ্দ পাইনি তবে বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল করিমের সাথে গত ১এপ্রিল তার কার্যালয়ে দেখা করতে গেলে তাকে না পেয়ে বার বার ফোনে চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ বলেন, টাকা নেওয়ার কোন অভিযোগ নেই তবে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)