শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় এইচএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত-২৩ : কেন্দ্র থেকে ৪টি মোবাইল জব্দ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় এইচএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত-২৩ : কেন্দ্র থেকে ৪টি মোবাইল জব্দ
সোমবার ● ২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় এইচএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত-২৩ : কেন্দ্র থেকে ৪টি মোবাইল জব্দ

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) রাঙ্গুনিয়ায় এইচ.এস.সি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। এছাড়াও প্রথম দিন কেন্দ্রে মোবাইল ব্যবহারের দায়ে চারজনের মুঠোফোন জব্দ করা হয়েছে। আজ ২ এপ্রিল সকাল সাড়ে দশটায় রাঙ্গুনিয়া কলেজ কেন্দ্রের কর্মচারীর কাছ থেকে এসব মুঠোফোন জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে পূর্ব নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে মুঠোফোন ব্যবহার না করতে আগে থেকে অনুরোধ করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ। পরীক্ষার কয়েকদিন আগে সভা করে এই নিষেধাজ্ঞা সহ যাবতীয় নিয়ম-কানুনের বিষয়ে তিনি সকলকে অবহিত করেছেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, রাঙ্গুনিয়ায় এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ভাল ছিল। তবে রাঙ্গুনিয়া কলেজ কেন্দ্রে মুঠোফোন না রাখার নির্দেশনা অমান্য করার দায়ে চার কর্মচারীর মুঠোফোন জব্দ করা হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ছিল ১৪৩৩ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২৩৪ জন। রাঙ্গুনিয়ার তিনটি কেন্দ্র রাঙ্গুনিয়া কলেজ, উত্তর রাঙ্গুনিয়া কলেজ ও আলম শাহ পাড়া মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিন সর্বমোট ১৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা ছিল পবিত্র কুরআন মজিদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)