রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » বন বিভাগের জমিতে অবৈধভাবে প্রাচীর নির্মাণকালে আটক-২
বন বিভাগের জমিতে অবৈধভাবে প্রাচীর নির্মাণকালে আটক-২
ময়মনসিংহ অফিস :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১৪মি.) ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে প্রাচীর নির্মাণকালে রাব্বুল আল আমিন (২৫) ও মো. আল আমিন (২০) নামের দুইজনকে সংশ্লিষ্ট বন বিভাগের লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
গতকাল ৭ এপ্রিল শনিবার দুপুরে আটককৃত দু’জনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।তার আগে শুক্রবার (০৬ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট বন বিভাগ সূত্র জানায়,ভালুকা উপজেলার হবিরবাড়ি মৌজায় বন বিভাগের জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের সময় দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ অভিযানকালে একটি মোটরসাইকেল ও সীমানা প্রাচীর নির্মাণের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে ।
ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শুক্রবার (০৬ এপ্রিল) রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি মৌজার ৬৪১ নম্বর দাগে বন বিভাগের জমিতে অবৈধভাবে বনের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছিল তারা। এ সময় স্থানীয় বিট কর্মকর্তা সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ শনিবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করে।





ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে