বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » রামপালে আবাসন প্রকল্পের রাস্তাটির বেহাল দশা
রামপালে আবাসন প্রকল্পের রাস্তাটির বেহাল দশা
বাগেরহাট অফিস :: (২৯ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় বিকাল ৪.২৬মি.) বাগেরহাটের রামপালের সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ ওই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তাটি সংস্কার না করায় প্রতিদিনই স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসি ও স্থাণীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, ২০০২ সালে ওই রাস্তাটি নির্মান করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে আংশিক ক্ষতিগ্রস্থ হলেও ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ব্যপক ক্ষতি হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও রাস্তাটি সংস্কার হয়নি। প্রতিদিন সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ আশপাশ এলাকার ৫/৬ হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও সেটা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মহিতুর রহমান জানান, ২০১৮ সালের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। অত্যান্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার