শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনাগাজীতে সেলিম আল দীনকে নিয়ে শিল্প ও সাংস্কৃতির এক বিশাল মেলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনাগাজীতে সেলিম আল দীনকে নিয়ে শিল্প ও সাংস্কৃতির এক বিশাল মেলা
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাগাজীতে সেলিম আল দীনকে নিয়ে শিল্প ও সাংস্কৃতির এক বিশাল মেলা

---নজরুল ইসলাম তোফা :: নাট্য জগতের গণ্ডিকে ভেঙে যিনি আধুনিক ধারায় নিযে আসেন অভিনয় কলার বিশাল এক দিক যেমন, চিত্রকলা, নৃত্যকলা, সঙ্গীত, আখ্যান, উপাখ্যানের মতোই নানা সমন্বয় ও সংমিশ্রণ তিনি হলেন অমর নাট্যকার সেলিম আল দীন। উপমহাদেশের শেকড় সন্ধানী বরেণ্য নাট্যচার্য এমন ব্যক্তি ড. সেলিম আল দীনেকে স্মরণ করেই গত বুধবার ২৮ মার্চ ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ফেনী-সোনাগাজী রাস্তার এক পাশে ২৮দিন ব্যাপি শিল্প-সাংস্কৃতি মেলা ২০১৮ শুরু হয়েছে। বলা যায় যে, ইতিমধ্যে সোনাগাজীতে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনেকটাই জমে উঠেছে।

ড. সেলিম আল দীনকে নিয়ে এমন শিল্প, সাংস্কৃতির মেলায় সকল শ্রেণীর জনগণের উপছে পড়া ভীড়ে প্রতিনিয়তই যেন অসংখ্য ক্রেতা এবং দর্শনার্থীদের ব্যাপক সমাগমে দোকানদার অনেক খুশি। একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার এবং গবেষক, তাঁকে নিয়েই সাজানো এই মেলায় কম দামে বিক্রি হচ্ছে হরেক রকম পণ্য। আসলেই যে তিন নাট্য জগতের পথিকৃত। তাঁর সৌজন্যে এমন হওয়াটাই স্বাভাবিক।বাংলা নাটকের নব্যধারার প্রবর্তক কিংবা বিশ্বনাট্য মঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র বললে তা কখনোই ভুল হবার নয়। সারা বাংলার গর্ব, বাঙালির অনেক গুনি জনের ভালোবাসায় পুষ্পিত এই নাট্য জনকেই বলা হয় বাংলা নাটকের গৌড়জন। অতএব তাঁকে নিয়ে আরও বৃহৎ আয়োজন হওয়া দরকার এই বাংলায়।সোনাগাজীতে ড.সেলিম আল দীনকে নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাঁকে নিয়েই আলোচনা হয়, তিনিই তো আজকের বাংলা নাটক থিয়েটারে বহু যুগের অবহিত সংস্কৃতিটুকুকে তুলে এনে বিনোদনের সংমিশ্রণেই অতিরিক্ত মাত্রা যোগ করেছেন। তাকে অশিকার করার উপায় নেই। এই বাংলার মাটিতেই, এমন বাংলার জলহাওয়ায়, আমাদের প্রাণের ভাষাতেই জন্ম নেওয়া তাঁর নাটক গুলো, আসলেই বাংলা নাটকের সকল উপাদানকে ছুঁয়ে যাওয়া যুগোপযোগী আধুনিকতার এক নতুন মাত্রা। সুতরাং বলাই হয়, রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের তিনিই মহান এবং প্রধান পুরুষ।

তাঁর সৃজনশীলতা কিংবা সৃষ্টিশীল অনেক নাটকের কিরণচ্ছটা ভারতবর্ষ ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর আমাদের বাংলাদেশের গর্ব, সংস্কৃতির প্রান পুরুষ, প্রয়াত নাট্যকার- সেলিম আল দীনের স্মৃতি বিজড়িত সোনাগাজীতেই ১ম বার আয়োজন হয়েছে তাঁকে নিয়েই মেলা। আয়োজক কর্তৃপক্ষের অভিমতের আলোকে বলতে হয় আগামীতেও এমন ভাবে তাঁকে স্বরণ করেই উৎযাপন হবে। এই মিলন মেলায় ড. সেলিম আল দীনের অসংখ্য বই রয়েছে।বিশ্বসাহিত্যের ধ্রুপদী তিনি বাংলার সংস্কৃতিকে এক মহাকাব্যিক ব্যাপ্তিদানে সার্থক হয়ে আছেন জনতার মাঝে। তাই তো এই মেলায় অজস্র জনতা তাঁর বই সংগ্রহ করছেন। তিনি তো বাংলা নাটকের শিকড় সন্ধানী নাট্যকার। তিনি শুধু নাটক রচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, নাট্য বিষয়ক বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা পূর্বক বাঙলা নাটকের সহস্র বৎসরের ইতিহাস এবং তাঁর একটি সুস্পষ্ট আঙ্গিক নির্মাণেও সমর্থ হয়েছিলেন, রচনা করেছেন মধ্যযুগের বাঙলা নাটক। বাঙলা ভাষার একমাত্র নাট্য বিষয়ক কোষ গ্রন্থ, বাঙলা নাট্য কোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদন করেই বাঙলা নাট্যের কোষগ্রন্থের অভাব পূরণে সক্ষম হয়েছিলেন। নাট্য বিষয়ক গবেষণা পত্রিকা থিয়েটার স্টাডিজ-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এই গুনীজনের নিরন্তর সৃষ্টিশীলতায় মুখর হয়ে সোনাগাজীর মানুষ সহ দূর দূরান্তের মানুষেরা উপস্থিত হচ্ছেন। বলা যায় এমন মেলার আয়োজকরা অবশ্যই সংস্কৃতিমনা।

মেলায় প্রতিনিয়ত বিভিন্ন শিল্পীদের আগমনের কথা শুনে দুপুরের পর থেকেই স্কুল, কলেজ এবং পাড়া মহল্লা থেকে উৎসুক দর্শক শ্রোতারা মেলায় আসতে শুরু করে। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন বয়সের নারী পুরুষেরও আগমন ঘটে মেলার মাঠে। এখানে চলে বিরতিহীন ভাবে অনেক শিল্পী অভিনেতাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন, কৌতুক,গান, নৃত্য ও মঞ্চ নাটক সহ সেলিম আল দিনকে আলোচনা। এমন পরিবেশে হাজারো দর্শক শ্রোতার মন মাতাতে দেশ বরেন্য শিল্পিরা নাকি মজাও পাচ্ছেন। সুতরাং বলাই যায় সোনাগাজীতে উৎসবের আমেজ। আছে নাগর দোলা, চলছে সার্কাস, মোটর সাইকেল সহ কার সার্কাস। প্রথমবার এমন এই মেলা আয়োজনে আয়োজিত কমিটিরা অনেক আশাবাদি আগামীতে তাঁরা আরও বৃহৎ পরিসরে আয়োজন করবেন।

লেখক: নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)