শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » জীবনের ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রীরা
প্রথম পাতা » নওগাঁ » জীবনের ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রীরা
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনের ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রীরা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মি.) নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম থেকে ট্রেনের উচ্চতা বেশি হওয়ায় প্রতিনিয়ত ট্রেনের বেশ কয়েকটি বগি প্লাটফরমের বাইরে থেকে যায়। যার ফলে এসব বগিতে অবস্থানরত যাত্রীদের আহসানগঞ্জ স্টেশনে অবতরণ খুবই দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে মহিলা ও শিশু যাত্রীরা অনেকটা জীবরেনর ঝুঁকি নিয়ে ট্রেন থেকে অবতরণ করেন।
নওগাঁ জেলার এক মাত্র বৃহৎ রেলওয়ে স্টেশন আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনসহ প্রায় পাঁচটি আন্তনগর ট্রেনের স্টপেজ রয়েছে। এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তেমনিভাবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরাও এ স্টেশনে ট্রেন থেকে অবতরণ করেন।
ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে সরকারের প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব আয় হলেও এ স্টেশনের প্লাটফরম উন্নয়নে কর্তৃপক্ষের নেই কোন সুদৃষ্টি। এমন কি কোন ভ’মিকায় রাখছেন না। ফলে নানা দুর্ভোগ আর দুর্দশার মধ্যদিয়েই এ স্টেশন থেকে ট্রেন যাত্রীদেও বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। যেহেতু যাত্রী সাধারনের যাতায়াতের জন্য ট্রেনের বগি বৃদ্ধি করতে হয়। তাই আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সেই মান্ধাতার আমলের সেই প্লাটফরমটি বড় ও সংস্কার করা বিশেষ প্রয়োজন বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।
ট্রেন যাত্রী নিশাত আনজুমানের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন, আমি নীলসাগর ট্রেনে ঢাকা থেকে এসেছি। আহসানগঞ্জ স্টেশনে নামার সময় দেখি আমার বগি প্লাটফরমের বাইরে রয়েছে। আমি মেয়ে মানুষ কিভাবে এতো উঁচু থেকে নামবো? যায় হোক অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতে ঝুলতে নামলাম।
এ ব্যাপারে রুবেল মোবাইল সার্ভিস সেন্টারের মালিক মো. রুবেল বলেন, এখন প্রতিনিয়ত আন্তনগর ট্রেনগুলোর মধ্য হতে বিশেষ করে নীল সাগর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন প্লাটফরম থেকে অনেক বড় হয়। এ কারণে আমরা দেখি অনেক যাত্রী খুবই কষ্ট করে ট্রেন থেকে ওঠা নামা করে আবার অনেক সময় অনেকে মাটিতে পড়েও যায়।
এ ব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার মো. ছাইফুল ইসলাম জানান, যাত্রীর চাহিদার উপর ভিত্তি করে ট্রেনের বগি অনেক সময় বাড়াতে হয়। তারপরও আমাদের আহসানগঞ্জ প্লাটফরমটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি সংস্কার ও আকারে বড় হলে আর সমস্যা থাকবে না।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

আর্কাইভ