শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাকশীতে রেলের কলোনীতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » পাকশীতে রেলের কলোনীতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকশীতে রেলের কলোনীতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মি.) আজ রবিবার সকালে পাকশী রেলের ব্যারাকপাড়া ও মেরিনপাড়াসহ তিন কলোনীতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। রেলের ঐ সবকলোনীর কয়েক শতাধিক বসবাসকারীরা এসব কর্মসুচি পালন করেছে। তারা মেরিন পাড়া থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে পাকশী শহরের বিভিন্ন সড়ক ও রেলের বিভাগীয় অফিস চত্বর প্রদক্ষিণ শেষে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশে মিলিত হয়। প্রায় দু’ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন,আওয়ামীলীগ পাকশী শাখার সভাপতি হাবিবুল ইসলাম, পাবনা জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু ,জাসদ পাকশী শাখার সাধারণ সম্পাক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম,রেজাউল করীম রাজা,শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন,কার্যকরি সভাপতি হামিদুল ইসলাম, মনোয়ারা বেগম,সাইফুজ্জামান পিন্টু,যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন ও রেহানানা পারভীন প্রমুখ।
বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, রেলকর্মকর্তারা চক্রান্ত করে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। পাকশী রেল কলোনী থেকে এ অঞ্চলের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছিল। অসংখ্য মুক্তি যোদ্ধা পরিবার এসব কলোনীতে বৈধভাবে বসবাস করছে। অনেকেই অবৈধভাবে রেলের জায়গা দখল করে বসবাস করলেও কর্মকর্তারা তাদের উচ্ছেদ করছেনা। বক্তারা চক্রান্তকারী রেল কর্মকর্তাদের শাস্তির দাবি জানান এবং প্রধান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের পক্ষে সংস্থাপন কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
বক্তাদের এসব অভিযোগ ও উচ্ছেদের বিষয়ে রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন,বৈধভাবে যারা বসবাস করছে আমরা তাদের পুণর্বাসনের ব্যবস্থা করবো।





আর্কাইভ