শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » মোংলায় রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের দুর্দশা
প্রথম পাতা » করোনা আপডেট » মোংলায় রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের দুর্দশা
শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের দুর্দশা

---বাগেরহাট অফিস :: (১৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫৪মি.) বিশুদ্ধ পানির অভাবে হাহাকার অবস্থা বিরাজ করছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টানা ২২ দিন ধরে সরকারি এ হাসপাতালে বিশুদ্ধ পানির সরবরাহ নেই। দৈনন্দিন খাবার ও ব্যবহৃত পানির যোগান না থাকায় রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ভোগ ও দুর্দশা এখন চরম সীমায় পৌছেছে। পৌর সভার পানি সরবরাহ কম ও হাসপাতলের পুকুর শুকিয়ে যাওয়ায় পানির এ সংকট দেখা দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৯৯৬ সালে ৩১ শয্যা নিয়ে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। ২০০৭ সাথে এটি ৫০ শয্যায় রুপান্তর হয়। উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ বন্দর এলাকায় প্রায় ২ থেকে আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য ভরসা এক মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধু এ উপজেলার জন্য নয় পার্শ্ববতী মোড়েলগঞ্জ ও শরনখোলার রোগীরাও আসে এ হাসপাতালে চিকিৎসা নিতে। তীব্র গরম আর আবহাওয়া জনীত কারনে বর্তমানে হাসপাতালে ডায়রিয়া ও পানি বাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক রোগী আসছে হাসপাতালে চিকিৎসা নিতে। আর গড় ভর্তি থাকার সংখ্যাও অর্ধশত। এসব রোগীর সঙ্গে আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে বিশুদ্ধ পানির অভাবে চরম দূর্ভোগে পড়ছেন।

রোগীদের খাওয়া, গোসল, হাতমুখ পরিস্কার এমনকি টয়লেটের পানিও মিলছে না এখানে। এ অবস্থায় হাসপাতালের বাইরে থেকে টাকা দিয়ে সামর্থ অনুযায়ী বিশুদ্ধ পানি সংগ্রহ করলেও অধিকাংশ রোগির ক্ষেত্রে নাম মাত্র বিশুদ্ধ খাবার পানিও সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। হাসপাতলের মহিলা ও পুরুষ ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র স্টার্ফ নার্স দিপ্তি মল্লিক জানান, শুধু রোগীরাই নয়, হাসপাতালের ডাক্তার নার্সরাও রয়েছেন বিশুদ্ধ পানির এ সংকটের মধ্যে। অপারেশন ও ডায়রিয়াসহ অন্য জটিল রোগিদের চিকিৎসা শেষে হাত মুখ পরিস্কার করার জন্যও তারা পানি পাচ্ছে না। প্রায় ৩ সপ্তাহ ধরে হাসপাতালে পানির এ ভয়াবহ সংকট চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের পানির একমাত্র উৎস নিজেদের পুকুর আর একটি গভীর নলকুপ। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। কিন্তু বর্তমানে তাদের পুকুরটি শুকিয়ে গোচারন ভুমিতে পরিনত হয়েছে। পুকুর শুকিয়ে তলদেশের মাটিও চৌচির হয়ে আছে। আর নলকুপের পানিও উঠছে না। সরেজমিনে হাসপাতল ঘুরে দেখা গেছে, গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা বাইরে থেকে ডোবা-নালা ও নিকটবর্তী পুকুর থেকে খাবার পানি সংগ্রহ করছে। আর যাদের সামর্থ রয়েছে তাদের কেউ কেউ বোতলজাত পানি কিনে আনছেন।

হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে-ব্যবহৃত পানির অভাবে তারা গোসল, টয়লেট ব্যবহার করতে পারছেন না। আর হাসপাতালে কর্তৃপক্ষের রয়েছে অবহেলা। এখানে আয়া এবং সুইপার পদে ৮ জনের নিয়োগ থাকলেও কাজ করছে মাত্র ৩ জনে। আয়া ছালেহা ও পাপিয়া আক্তার এরা নিজ বাস ভবনে নিজেদের কাজ (এম আর) নিয়ে থাকেন ব্যাস্ত। এ কারনে হাসপাতালের টয়লেট ও অভ্যন্তরে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এমনকি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্যালাইন মেশানোর জন্যও কোন পানি সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, পৌরসভা থেকে পাইপলাইনে যে পানি সরবরাহ করা হয় তা যৎসামান্য। এ পানিতে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের দুই ঘন্টার চাহিদা পূরন হয় না। অপর দিকে নিজস্ব পুকুরের পানি শুকিয়ে গেছে। যে কারনে হাসপাতলে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে চেষ্ঠা চলছে। আগামী বছর নাগাদ এ সংকট পুরোপুরি সমাধান হবে।

পানির চলমান এ সংকট দ্রুত নিরসন না হলে একদিকে গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা ব্যহত হবে অন্য দিকে সরকারি এ হাসপাতালটি আরও দুর্দশাগ্রস্থ হয়ে পড়বে বলে জানান রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ