রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » পরবাস » অবৈধভাবে প্রবেশের কারনে ৪ নাইজেরিয়ান নাগরিক অাটক
অবৈধভাবে প্রবেশের কারনে ৪ নাইজেরিয়ান নাগরিক অাটক
সিলেট প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫০মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করে সিলেটে প্রবেশের সময় ৪ নাইজেরিয়ান নাগরিককে অাটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৮ এপ্রিল) রাত ৮টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে অাসামপাড়া হতে ছেড়ে অাসা একটি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে।
প্রথমে পুলিশের নিকট ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেদের পরিচয় দিলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা অবৈধভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷
অাটককৃতরা হল নাইজেরিয়ার বাসিন্ধা অভি চিসম এনেস্ট (৩৫), অাশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) এবং জেম্স ওকে সিহা (৩০)৷
এদিকে অাশাচি লিনাস এনমনি নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর নেই এবং তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির বলেন অাটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷
তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু