শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে শ্রমিকরা নির্মম লাঞ্চনা ও অবহেলার শিকার
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে শ্রমিকরা নির্মম লাঞ্চনা ও অবহেলার শিকার
বুধবার ● ২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে শ্রমিকরা নির্মম লাঞ্চনা ও অবহেলার শিকার

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৯মি.) বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন-কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে গতকাল ১ মে ২০১৮, মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বেলা ১২টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়, খাস্তগীর স্কুল মোড় হয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে শ্রমিকরা নির্মম লাঞ্চনা ও অবহেলার শিকার। বক্তারা শ্রমিকদের নূন্যতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবি জানানোর পাশাপাশি চলতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন- শ্রমিকদের অবহেলা করে বেতন প্রদানে ফাঁকি দিয়ে সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘস্থায়ীভাবে লাভবান হওয়ার কোন সুযোগ নেই। শ্রমিকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা ফরিদ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা হাসান বাহাদুরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি যথাক্রমে নার্গিস বেগম, ফারুক হোসাইন ও রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা কর্মকার, সাংগঠনিক সম্পাদক শিল্পী দত্ত, কোষাধ্যক্ষ রোজিনা বেগম, প্রচার সম্পাদক সুমন মিয়া প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)