শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী, কর্মী-সমর্থকরা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী, কর্মী-সমর্থকরা
বুধবার ● ২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী, কর্মী-সমর্থকরা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৭ মি.) দুই সপ্তাহ পর আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজ দলের প্রার্থীকে জয়ী করতে যোগ দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারাও। কর্মী-সমর্থকরাও রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন ভোটারদের কাছে। এখন নগরের সর্বত্রই আলোচনা কে হচ্ছেন গাজীপুর সিটির আগামী মেয়র।

এ নির্বাচনে মেয়র পদের সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও আলোচনায় রয়েছেন দেশের প্রধান দুই জোট তথা আওয়ামী লীগ ও বিএনপি’র দুই মেয়র প্রার্থী। সবার দৃষ্টি এখন এই দুই মেয়র প্রার্থীর দিকে। উভয় জোটের নেতা-কর্মীরা নিজেদের অস্তিত্বের লড়াই মনে করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। পোষ্টার, মাইকিং, কেন্দ্রীয় নেতাসহ নেতা-কর্মীদের পদচারনায় ইতোমধ্যে জমে ওঠেছে নির্বাচন।

আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম ১ মে মঙ্গলবার সকাল থেকে সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা ও এর আশপাশ এলাকায় গণসংযোগ করেন। বেলা ১১টার দিকে তিনি চান্দনা গ্রামে শ্রমিকদের পথসভায় বক্তব্য রাখেন। পথ সভায় তিনি গাজীপুরকে ক্লিন এবং গ্রীন সিটি হিসাবে গড়ে তোলার প্রত্যয় বক্ত করে শ্রমিকদের প্রতিশ্রুতি দেন। পরে তিনি যোগীতলা নতুনবাজার, দক্ষিণ তেলিপাড়া, বাড়িয়ালী, টেকনগপাড়া, তেলিপাড়া আশরাফিয়া মাদ্রাসার সামনে, বারবৈকা, দিঘিরচালা ও চান্দনা চৌরাস্তায় পথসভা ও গণসংযোগ করেন।

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আয়নাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকশেদ আলম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, শ্রমিক লীগের সাবেক সভাপতি কবির আহমেদ মন্ডল, শ্রমিক নেতা মো. হাশেম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার সুরাবাড়ি রাইচমিল, সারদাগঞ্জ মনি ফ্যাশন, লতিফপুর প্রাইমারী স্কুল, হালিম মার্কেট, ফরচুন প্লাজা, জিরানি বাজার, বারেন্ডা মোল্যা ব্রিকস্ ফিল্ড, সাকের লেন পাড়া এলাকায় গণসংযোগ করেন। এসময় সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আক্কাছ আলী প্রমুখ।

বিএনপি প্রার্থীর মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন ও কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিটি কর্পোরেশনের মীরেরবাজার এলাকায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সিটির হাজীবাগ, আদাবৈ, তরৎপাড়া, ভোড়া এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)