শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশনটি ৪ বছরেও চালু হয়নি
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশনটি ৪ বছরেও চালু হয়নি
বুধবার ● ২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশনটি ৪ বছরেও চালু হয়নি

---ঝালকাঠি প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) ঝালকাঠির রাজাপুরে নির্মানকাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও এখনও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে উপজেলা-বাসী। এ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন চালু না থাকায় পাশবর্তী ঝালকাঠি, কাউখালি, কাঠাঁলিয়া ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুর। এ উপজেলায় সরকারি, বেসরকারি, ২টি পেট্রোল পাম্প, ৬টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, শতাধিক পেট্রোল বিক্রির দোকান, বেকারি-হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ দিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি। বিভিন্ন সময় অগ্নিকান্ডে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র ও বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়ে যায় মানুষ। দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ২০১৪ সালের জুলাই মাসে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ পেয়ে উপজেলা সদরের অদূরে রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে বরাদ্ধকৃত টাকা দিয়ে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারায় কাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও ফায়ার স্টেশন চালু করা সম্ভব হয়নি। ২০১৭ সালের প্রথম দিকে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য বরাদ্ধকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনে এক বছর ধরে পরে আছে। কিন্তু সংশ্লিষ্ট কারও রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন চালুর কোন উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আতঙ্কে রয়েছে দাহ-পদার্থ বিক্রির ব্যবসায়ীসহ উপজেলা-বাসী।
অপরদিকে আশার বাণী শোনালেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক বলেন, বাড়তি কিছু কাজের জন্য নতুন করে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি বরাদ্দ পেলে কাজ সম্পন্ন করে দ্রুত ফায়ার সার্ভিসটি চালু করতে সক্ষম হবো।
জেলার গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুরকে অগ্নিকান্ডের ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুতই রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবি উপজেলা-বাসীর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)