শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।
আজ ১২ মে শনিবার বিকেলে উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার ও কোষাধক্ষ্য ওমর আলী মোল্লা।
এ সময় থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান, সাকিব হাসান, সাংবাদিক বিল্লাল হোসেন, মুহাম্মদ আল-আমিন, মো. মিজানুর রহমান, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসান, মোহাম্মদ এমরান হোসেন, যীনাত রহমান, সোহেল আহমেদ খান, কাজী শহীদ, ইমতিয়াজ আহমেদ, এইচএম ইব্রাহীমসহ উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকরা সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করেন নেন। এ সময় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় ওসি মোঃ আবুবকর মিয়া স্থানীয় সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ