সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » লংগদুতে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরন
লংগদুতে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরন
ষ্টাফ রিপোর্টার :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় ১০.২৩মি.) রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে গত ২৭ জানুয়ারী উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হওয়া মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ আজ ২১ মে সোমবার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রশিক্ষনার্থীদেরকে খেলার জার্সিসেট ও সনদপত্র বিতরণী মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদেরকে জার্সিসেটসহ সনদপত্র বিতরন করেছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহ্দি ইমাম ।
এসময় প্রশিক্ষক, প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে স্থানীয় ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০(ত্রিশ) জন স্কুল ছাত্রী ক্রিকেট প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে সফলতার সহিত সনদপত্র পেয়েছেন। মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করেছেন লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা(বিপিএড) ।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল