সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ায় ভেজাল বিরোধী অভিযানে ৫ দোকানে জরিমানা
রাঙ্গুনিয়ায় ভেজাল বিরোধী অভিযানে ৫ দোকানে জরিমানা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় ১০.৩৩মি.) রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলিযুক্ত ২০ কেজি চিংড়ি মাছ ও ফরমালিন পাওয়ায় ১০ কেজি লইট্যা মাছ জব্দ করে নষ্ট করা হয়েছে। সোমবার ২১ মে বিকেলে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচু বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে চন্দ্রঘোনা ফুলকলি বিক্রয় কেন্দ্রসহ ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানা করা হয়েছে। মরিয়ম নগর চৌমুহনীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করায় ২০ কেজি চিংড়ি মাছ ও চন্দ্রঘোনা লিচু বাগানে ফরমালিনযুক্ত লইট্যা মাছ বিক্রি করায় ১০ কেজি মাছ জব্দ করে নষ্ট করা হয়।
পুরো রমজান মাসে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানান ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩