শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেট নগরীতে রাস্তা দখল করে গড়ে উঠা ষ্ট্যান্ডগুলো কি বৈধ ?
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেট নগরীতে রাস্তা দখল করে গড়ে উঠা ষ্ট্যান্ডগুলো কি বৈধ ?
বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট নগরীতে রাস্তা দখল করে গড়ে উঠা ষ্ট্যান্ডগুলো কি বৈধ ?

---সিলেট প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.২৬মি.) রাস্তায় এলোপাথাড়ি রাখা যানবাহন। দেখলে মনে হবে কোন বৈধ টার্মিনাল। অবাধে চলছে এগুলা দেখার যেন কেউ নেই। সিলেট নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে এমন দৃশ্য নিত্যদিনের। সাধারণ মানুষের প্রশ্ন মেয়র আরিফের চোখে কি ষ্ট্যান্ডগুলো কি বৈধ আর হকাররা অবৈধ?

এ পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ পরিবহন স্ট্যান্ড। অদৃশ্য শক্তির হাতে জিম্মি হয়ে রয়েছে সিলেটের প্রশাসন ও সিটি কর্পোরেশন। গণমাধ্যম সহ সাধারণ মানুষের কাছে তাদের বক্তব্য একই সুরে গাথা।

প্রশ্ন করলে উত্তর মেলে কৌশলী, হবে, হচ্ছে ব্যবস্থা নিচ্ছি এর বাহিরে গত কয়েক বছর থেকে কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখেনি নগরবাসী।
নগরীতে যানজট সৃষ্টির জন্য এভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত মাইক্রোবাস, হিউম্যান হলার, সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক স্ট্যান্ডকে দায়ী করছে সাধারণ মানুষ।

সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসন কেউই এই অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে আগ্রহ দেখাচ্ছে না। যদিও নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে বৈধ কোনো স্ট্যান্ড নেই। তারা ইতিমধ্যে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে, স্ট্যান্ড উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নগরের ভেতরে এসব পরিবহন স্ট্যান্ডের প্রকৃত মালিক সিটি কর্পোরেশন। সরকারের পালাবদলের সঙ্গে এসব স্ট্যান্ডের কর্তৃত্ব হাত বদল হয়। সব স্ট্যান্ড থেকে আয় করা অর্থ নেতাদের পাশাপাশি পুলিশসহ বিভিন্ন মহলের পকেটস্থ হয়।

সিলেট নগরীর চৌহাট্টা স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নেতারা নিজেরাই নিয়ন্ত্রণ করেন। তবে অন্য স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ রয়েছে রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে। যানবাহন ভেদে বিভিন্ন হারে দৈনিক চাঁদা তুলেন নেতাদের প্রতিনিধিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, সময়মতো চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করা হয়। অতীতে এমন ঘটনার নজির রয়েছে। এ দৃশ্য শুধু এখানেই নয়, পুরো নগরজুড়ে।
আগে অল্পকিছু কয়েকটি পরিবহণ স্ট্যান্ড থাকলেও এখন ব্যস্ততম নগরী সিলেটের সড়কের পাশে অবৈধ স্ট্যান্ডের সংখ্যা প্রায় অর্ধশত।

সিলেট নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্ট, সোবহানীঘাট, আম্বরখানা ও বিমানবন্দর সড়কে যাত্রী পরিবহনের সুবিধার্থে ১০টি করে অটোরিকশা দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়। এ নিয়ম উপেক্ষা করে সড়কের অর্ধেকটা দখলে নিয়ে করা হয়েছে সিএনজি চালিত অটোরিকশা ও হিউম্যান হলার স্ট্যান্ড।
এমনকি নগর ভবনের সামনের সড়কও এখন অটোরিকশা স্ট্যান্ড।

এছাড়া নগরীর মেন্দিবাগ, জেল রোড, চৌহাট্টা, নাইওরপুল-মিরাবাজার সড়ক, আম্বরখানা পয়েন্ট ও এয়ারপোর্ট সড়ক, দাড়িয়াপাড়া গলির মুখ, শাহী ঈদগাহ, টিলাগড়, ভার্তখলা ভূঁইয়ার পাম্পের সামনে, বাবনা পয়েন্ট, রেলগেট, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনের সড়ক, মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ূন রশিদ চত্বর, সুবিদবাজার, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেলের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তা জুড়ে বসানো হয়েছে মাইক্রোবাস, হিউম্যান হলার ও সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড।

এনিয়ে কথা হয় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে।
তিনি জানান, ‘আমরা অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি। তাদের সহযোগিতা নিয়ে অভিযানে শীঘ্রই নামবো।’





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ