শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সর্ববৃহৎ একগম্বুজ বিশিষ্ট সাহেব বিবি মসজিদ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সর্ববৃহৎ একগম্বুজ বিশিষ্ট সাহেব বিবি মসজিদ
শনিবার ● ৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সর্ববৃহৎ একগম্বুজ বিশিষ্ট সাহেব বিবি মসজিদ

---রাউজান প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৫৫মি.) সমধুর আযানের ধ্বনি শোনা যাচ্ছে। মর্মে মর্মে সেই সুর। এই সুরের আহবানে সাড়া দিয়ে শত কর্মব্যস্ততা ছেড়ে নামাজ আদায় করতে ছুটে চলা মুসল্লিদের। আযান শোনামাত্র নামাজ আদায় করতে মসজিদের পানে ছুটে যাচ্ছেন মুসল্লিরা। মসজিদটি চট্টগ্রামের রাউজানে বৃহত্তর এক গম্বুজ বিশিষ্ট সাহেব বিবি জামে মসজিদ। রাউজানে অনন্য মসজিদের মধ্যে স্থাপত্যের মধ্যে এটি অন্যতম মসজিদ। হাড়ি মিয়া চৌধুরী বাড়িতে পাশে চোখে পড়ে বৃহৎ সুন্দে মিনার বিশিষ্ট স্থাপনাটি। মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী রাউজানে সৌন্দর্যকে এক নতুন রুপ দিয়েছে।

প্রায় ৫’শ বছর পূর্বে নির্মিত হয়েছিল এ অসাধারণ মসজিদটি। চুন সুরকির গাঁথুনিতে নির্মাণ করা হয়েছিল দৃষ্টিনন্দন একটি স্থাপত্য। স্থাপত্যটির পাশে ও সামনে মাথা নিচু করে প্রবেশ করার জন্য প্রায় ৪ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে গেইট। স্থাপনাটি ৮টি পিলার, ৩টি দরজা, দুটি জানালা ও ১ গম্বুজ বিশিষ্ট। কারুকাজের মাধ্যমে দেয়া হয়েছে শেল্পিক রূপ। স্থাপত্যটির পাশে খনন করা হয়েছে বিশাল দিঘী। এছাড়া মসজিদের পাশে মুসল্লিদের ওজু করার জন্য সুব্যবস্থা রয়েছে। ৫’শ বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস।

তবে এর স্থাপত্য শৈলীর সব থেকে আকর্ষণীয় দিক হলো মূল কাঠামোর মধ্যবর্তী উপরের বিরাটকার গম্বুজ যা মোট ৮ টি পিলারের উপর অবস্থিত। মসজিদের পাশাপাশি অন্য একটি মিনারে উপর রয়েছে একটি অর্ধ চাঁদ। যা মসজিদটিতে এনে দিয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য। মসজিদটির সৌন্দর্য এবং নির্মল পরিবেশ মহান আল্লাহর সাথে একাগ্রতা বৃদ্ধি করে। এর সাহেব বিবি মসজিদের অসাধারণ নির্মাণশৈলী দেখেই মন জুড়িয়ে যায়। প্রায় ৩০ শতক স্থাপনাটি যেন আপন মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তাইতো হাজারো ব্যস্ততা ভুলে গিয়ে মুসলমানরা একই কাতারে এক আল্লাহর শুকরিয়া আদায় করতে প্রতিদিন হাজির হন অসাধারণ নির্মাণশৈলী এই মসজিদটিতে।

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান বাইন্ন্যা পুকুড় এলাকার দক্ষিণ পার্শ্বের একটু অদূরে পৌরসভার ৯নং ওয়ার্ডের হাড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত দৃষ্টি নন্দন সাহেব বিবির মসজিদটি। ওই স্থানের মানুষের প্রাণের মসজিদ এটি। সারা চট্টগ্রামে বেশ পরিচিত এ মসজিদটি দেখতে অনেক মানুষ সেখানে আসে। কেননা দূর-দূরান্ত থেকে অনেকে এসেও এখানে নামাজ আদায় করেন। এটি একটি দর্শনীয় মসজিদও। ইসলাম ধর্মের অন্যতম কালের সাক্ষী এ মসজিদটি দেখার জন্য পর্যটকদেরও কমবেশি ভিড় হয়। সঠিক কোন তথ্য না থাকলেও স্থানীয় প্রবীনদের সঙ্গে কথা বলে জানা গেছে ৫’শ বছর পূর্বে মসজিদটি নির্মাণ করেন চট্টগ্রামের ঐতিহাসিক আনোয়ারা থানার শোলকাটা রাউজান গ্রামের জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য পত্নী ও চট্টগ্রামের প্রসিদ্ধ মলকা বানুর মাতা সাহেব বিবি।

স্থানীয়দের তথ্যমতে কবরস্থানসহ মসজিদটি ৩০ শতক জমির উপর নির্মিত। বিভিন্ন কারু কাজ-সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মিত। মসজিদটির সামনে একটি ঈদগাহ ও পাশে কবরস্থান রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ। পাশ্চিম দিকে গম্বুজ থেকেও উঁচু মিম্বর। আগে দেয়াল চমৎকার কারুকার্য খচিত থাকলেও রূপগত পরিবর্তন করে লাগানো হয়েছে টাইলস। মসজিদের উত্তর পাশে খনন করা হয়েছিল সাহেব বিবি দিঘী নামে এক বিশাল দিঘী । কেউ কেউ এটিকে শাহী পুকুরও বলে থাকেন।

সত্তরোর্ধ বয়সের আলী আকবর চৌধুরী বলেন, আমরা ছোট বেলায় দাদার মুখে শুনেছিলাম এই মসজিদটি ৩/৪শ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। আমার দাদাও তাঁর দাদার মুখে শুনেছিল এটি বিদেশী মিস্ত্রী দ্বারা শত শত বছর পূর্বে নির্মাণ করেছে। এই মসজিদে নাকি তখন দেশের বিভিন্ন প্রান্থ থেকে মোছাভাত (আঞ্চলিক শব্দ) অর্থাৎ কয়েকদিনের খাবার নিয়ে পাঁয়ে হেটে দূর-দূরান্ত থেকে মানুষ আসতো নামাজ পড়ার জন্য।

স্থানীয় আশির্ধো বয়সী আলহাজ্ব ইউনুচ মিয়া চৌধুরী প্রকাশ দুলাল মেম্বার বলেন, বাদশা মুহাম্মদ শাহ স্টেট’র আমলে ডিমের আটা, চুন-সুরকি দিয়ে দেশের ২২টি গ্রামে একই রকম মসজিদ নির্মাণ করা হয়েছিল। ২২টি মসজিদের মধ্যে প্রথম নির্মাণ করা হয়েছিল সাহেব বিবির মসজিদ।

তিনি আরো বলেন, সাহেব বিবির মসজিদটির ভেতরে প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটি মোতোয়াল্লী মো. ইলিয়াছ মিয়া চৌধুরী প্রকাশ লিটু’র.তত্বাবধানে গত ২ বছর আগে রূপগত পরিবর্তন করা হয়। ৫’শ বছর পূর্বে নির্মিত সাহেব বিবি মসজিদের সঠিক তথ্য না থাকলেও গত দেড় মাস আগে বাংলা একাডেমীর একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে এলাকার বৃদ্ধদের কাছ থেকে ও তাদের প্রজন্ম থেকে তথ্য সংগ্রহ করে গেছেন বলেও জানান তিনি।

এদিকে সাহেব বিবি মসজিদের পাশাপাশি ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদটিও একই আমলে করা। তবে আমির চৌধুরী মসজিদটি ভেঙ্গে নতুন নির্মাণ করায় সে পুরানো ঐতিহ্য হারিয়ে গেছে।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ